Esther 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অনেক দিন অর্থাৎ এক শত আশি দিন পর্যন্ত তাঁর প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বর্য ও তাঁর উৎকৃষ্ট মহত্ত্বের গৌরব প্রদর্শন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একশত আশি দিন ধরে তিনি তাঁর রাজ্যের সম্পদ এবং ঐশ্বর্য ও গরিমা তাদের কাছে প্রদর্শন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অনেক দিন অর্থাৎ এক শত আশী দিন পর্য্যন্ত আপন প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বর্য্য ও আপন উৎকৃষ্ট মহত্ত্বের গৌরব প্রদর্শন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অনেক দিন অর্থাৎ একশত আশি দিন পর্যন্ত আপন প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বর্য ও আপন উৎকৃষ্ট মহত্ত্বের গৌরব প্রদর্শন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দীর্ঘ ছয় মাস ধরে তাঁর রাজ্যের প্রচুর ধন-সম্পদ ও রাজা হিসাবে তাঁর জাঁকজমক তাঁদের দেখালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দীর্ঘ ছয় মাস ধরে তাঁর রাজ্যের প্রচুর ধন-সম্পদ ও বাদশাহ্‌ হিসাবে তাঁর জাঁকজমক তাঁদের দেখালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একশো আশি দিন ধরে তিনি তাঁর সাম্রাজ্যের ধনসম্পদ, অতুল বৈভব ও ঐশ্বর্যের প্রদর্শনী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভোজসভা একটানা 180 দিন ধরে চলেছিল| সেই সময়, রাজা অহশ্বেরশ সবাইকে তাঁর সাম্রাজ্যের বিপুল সম্পদ, তাঁর রাজপ্রাসাদের রাজকীয় সৌন্দর্য ও ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অনেক দিন অর্থাৎ একশো আশি দিন ধরে তাঁর মহিমান্বিত রাজ্যের ঐশ্বর্য্য ও নিজের মহানতার গৌরব দেখালেন।