Esther 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র উদারতা অনুসারে সোনার পাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় আঙ্গুর-রস দেওয়া হল, সেসব পাত্র নানা রকম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত পানীয় বিভিন্ন রকমের সোনার পাত্রে দেওয়া হচ্ছিল এবং রাজার মন বড়ো ছিল বলে প্রচুর পরিমাণে দ্রাক্ষারস ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার দাতৃত্বানুসারে স্বর্ণপাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় দ্রাক্ষারস দত্ত হইল, সেই সকল পাত্র নানাবিধ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার দাতৃত্বানুসারে স্বর্ণপাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় দ্রাক্ষারস দত্ত হইল, সেই সকল পাত্র নানাবিধ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত পানীয় নানা রকমের সোনার পাত্রে দেওয়া হচ্ছিল। রাজার মন বড় ছিল বলে রাজবাড়ীতে আংগুর-রস ছিল পরিমাণে প্রচুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত পানীয় নানা রকমের সোনার পাত্রে দেওয়া হচ্ছিল। বাদশাহ্‌র মন বড় ছিল বলে রাজবাড়ীতে আংগুর-রস ছিল পরিমাণে প্রচুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার জন্য প্রস্তুত উৎকৃষ্ট সুরা স্বর্ণপাত্রে নিমন্ত্রিতদের অপর্যাপ্তভাবে পরিবেশন করা হল। স্বর্ণপাত্র গুলির প্রত্যেকটির নকসা ও আকৃতি ছিল নানান ধরণের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোনার পানপাত্রে দ্রাক্ষারস পরিবেশন করা হত| এই পানপাত্রগুলি ছিল বিভিন্ন আকারের| রাজা অহশ্বেরশ খুবই বদান্য ছিলেন বলে সেখানে সুরার প্রাচুর্য ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজার উদারতা অনুসারে সোনার পাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় আঙ্গুরের রস দেওয়া হল, সেই সব পাত্র নানা ধরনের ছিল।