Esther 10:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই বাদশাহ্ জারেক্স স্থলে ও সমুদ্রের দ্বীপগুলোতে কর নির্ধারণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও দূরের দ্বীপগুলিতে কর বসালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই অহশ্বেরশ রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই অহশ্বেরশ রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে, এমন কি, দূরের দেশগুলোতেও কর্ বসালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জারেক্সেস তাঁর গোটা রাজ্যে, এমন কি, দূরের দেশগুলোতেও খাজনা বসালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহশ্বেরশ তাঁর সাম্রাজ্যের উপকুলবর্তী অঞ্চলসমূহে ও সাম্রাজ্যের মধ্যভাগের অঞ্চলসমূহে করদানের প্রথা প্রচলন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অহশ্বেরশের সময় রাজত্বের সবাইকে, এমন কি যারা দূরে বা সমুদ্রতীরে বসবাস করতো সবাইকেই কর দিতে হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও সমুদ্রের দ্বীপগুলিতে কর বসালেন।