Esther 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত এই ইহুদী মর্দখয় বাদশাহ্ জারেক্সের প্রধান মন্ত্রী এবং ইহুদীদের মধ্যে মহান, তাঁর ভাইদের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং তাঁর সমস্ত বংশের পক্ষে মঙ্গলাকাঙ্খী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অহশ্বেরশের পরে মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়, ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত ইহুদিরা তাঁকে উচ্চ সম্মান দেখাত, কারণ তিনি তাঁর লোকদের মঙ্গলের জন্য কাজ করেছিলেন এবং সকল ইহুদিদের কল্যাণের কথা বলতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ এই যিহূদী মর্দখয় অহশ্বেরশ রাজার প্রধান অমাত্য এবং যিহূদীদের মধ্যে মহান্, আপন ভ্রাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ এই যিহূদী মর্দখয় অহশ্বেরশ রাজার প্রধান অমাত্য, এবং যিহূদীদের মধ্যে মহান, আপন ভ্রাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী, এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অহশ্বেরশের পরে যিহূদী মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়। তাঁর সমস্ত জাতি-ভাইয়েরা তাঁকে সম্মান ও ভালবাসার চোখে দেখত, কারণ তিনি তাঁর লোকদের মংগলের জন্য কাজ করেছিলেন এবং সমস্ত যিহূদীদের নিরাপত্তার জন্য চেষ্টা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জারেক্সেসের পরে ইহুদী মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়। তাঁর সমস্ত জাতি-ভাইয়েরা তাঁকে সম্মান ও ভালবাসার চোখে দেখত, কারণ তিনি তাঁর লোকদের উপকারের জন্য কাজ করেছিলেন এবং সমস্ত ইহুদীদের নিরাপত্তার জন্য চেষ্টা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং অহশ্বেরশের পরই ইহুদী মর্দখয় পদমর্যাদার দ্বিতীয় স্থানে ছিলেন। তাঁর স্বজাতি ইহুদীরা তাঁকে সম্মান করত ও ভালবাসত। তিনি তাঁর স্বজাতির কল্যাণের জন্য আর তাদের বংশধরদের সমৃদ্ধির জন্য কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ অহশ্বেরশের পরেই গুরুত্বের দিক দিয়ে ছিল মর্দখযের স্থান| অন্যান্য ইহুদীরাও সকলে মর্দখয়কে খুবই সম্মান করতো| তারা মর্দখয়কে শ্রদ্ধা করতো কারণ মর্দখয় ইহুদীদের উন্নতির জন্য কঠিন পরিশ্রম করেছিলেন এবং সমস্ত ইহুদীদের জন্য শান্তি এনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে এই যিহূদী মর্দখয় অহশ্বেরশ রাজার পরে দ্বিতীয় এবং ইহুদীদের মধ্যে মহান, নিজের ভাইদের মধ্যে প্রিয়পাত্র ও নিজের জাতির লোকদের মঙ্গলকারী এবং নিজের সমস্ত বংশের সঙ্গে শান্তিবাদী ছিলেন।