Esther 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটনার পরে বাদশাহ্‌ জারেক্সের ক্রোধ শান্ত হলে তিনি বষ্টীকে, তাঁর কাজ ও তাঁর প্রতিকূলে যে হুকুম দেওয়া হয়েছিল তা স্মরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজা অহশ্বেরশের রাগ পড়ে গেলে, বষ্টীকে ও তিনি কি করেছিলেন এবং তাঁর বিষয় কি আদেশ দেওয়া হয়েছিল তা স্মরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটনার পরে অহশ্বেরশ রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টীকে, তাঁহার কার্য্য ও তাঁহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল, তাহা স্মরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটনার পরে অহশ্বেরশ রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টীকে, তাঁহার কার্য ও তাঁহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল, তাহা স্মরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রাজা অহশ্বেরশের রাগ পড়ে গেলে পর তিনি বষ্টীর কথা, অর্থাৎ বষ্টী যা করেছিলেন এবং তাঁর বিষয়ে যে আদেশ দেওয়া হয়েছিল তা চিন্তা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বাদশাহ্‌ জারেক্সেসের রাগ পড়ে গেলে পর তিনি বষ্টীর কথা, অর্থাৎ বষ্টী যা করেছিলেন এবং তাঁর বিষয়ে যে হুকুম দেওয়া হয়েছিল তা চিন্তা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রমে রাজার ক্রোধ শান্ত হল। তিনি বষ্টীর কাজ ও তার বিরুদ্ধে জারী করা রাজাদেশ সম্পর্কে চিন্তা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে রাজা অহশ্বেরশের রাগ কমলে বষ্টী কি কি করেছেন এবং তাঁর বিরুদ্ধে তিনি কি নির্দেশ দিয়েছেন, সে কথা তাঁর মনে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব ঘটনার পরে অহশ্বেরশ রাজার রাগ কমে গেলে তিনি বষ্টীকে, তাঁর কাজ ও তাঁর বিপরীতে যে আদেশ দেওয়া হয়েছিল, তা মনে করলেন।