Esther 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র কাছে যেতে হলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাইত, তা অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে গমনের সময়ে সঙ্গে নিয়ে যাবার জন্যে তাকে দেওয়া যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এইভাবে সে রাজার কাছে যেতে পারত তিনি যা নিয়ে যেতে চাইতেন তাই তাঁকে রাজার প্রাসাদের হারেম থেকে দেওয়া হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাহিত, তাহা অন্তঃপুর হইতে রাজবাটীতে গমন সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাহিত, তাহা অন্তঃপুর হইতে রাজবাটীতে গমনের সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন মেয়ের রাজার কাছে যাবার সময় হলে হারেম থেকে রাজার সামনে নিয়ে যাবার জন্য সে যা চাইত তাকে তা-ই দেওয়া হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন মেয়ের বাদশাহ্‌র কাছে যাবার সময় হলে হারেম থেকে বাদশাহ্‌র সামনে নিয়ে যাবার জন্য সে যা চাইত তাকে তা-ই দেওয়া হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে যাবার সময় সে যা চাইত, তাই তাকে নিয়ে যেতে দেওয়া হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু মাত্র এভাবেই প্রতিটি যুবতী রাজার সামনে যেতে পারতো! এসময়ে একটি মেয়ের যা কিছু প্রয়োজন রাজঅন্তঃপুর থেকে তা দেওয়া হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজার কাছে যেতে হলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোনো জিনিস চাইত, তা অন্দরমহল থেকে রাজবাড়িতে যাবার দিনের সঙ্গে নিয়ে যাবার জন্য তাকে দেওয়া হত।