Esther 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্র রাজত্বের সপ্তম বছরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে বাদশাহ্ জারেক্সের কাছে রাজপ্রাসাদে নেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অহশ্বেরশের রাজত্বের সাত বছরের দশম মাসে তার অর্থ টেবেথ মাসে ইষ্টেরকে রাজবাড়িতে রাজার কাছে নিয়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টের অহশ্বেরশ রাজার নিকটে রাজবাটীতে নীতা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টের অহশ্বেরশ রাজার নিকটে রাজবাটীতে নীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অহশ্বেরশের রাজত্বের সাত বছরের দশম মাসে, অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজবাড়ীতে রাজার কাছে নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জারেক্সেসের রাজত্বের সাত বছরের দশম মাসে, অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজবাড়ীতে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহশ্বেরশের রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজপ্রাসাদে রাজার সামনে আনা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর রাজা অহশ্বেরশের রাজত্বের সপ্তম বছরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজার সামনে নিয়ে আসা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার রাজত্বের সাত বছরের দশ মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে অহশ্বেরশ রাজার কাছে রাজবাড়িতে আনা হল।