Esther 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে অনুসন্ধানে সেই কথা প্রমাণিত হলে ঐ দুই জনকে গাছে ফাঁসি দেওয়া হল এবং সেই কথা বাদশাহ্‌র সাক্ষাতে ইতিহাস-পুস্তকে লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই বিষয় খোঁজখবর নিয়ে যখন জানা গেল কথাটি সত্যি তখন সেই দুজন কর্মচারীকে ফাঁসি দেওয়া হল। এসব কথা রাজার সামনেই ইতিহাস বইতে লেখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অনুসন্ধানে সেই কথা সপ্রমাণ হইলে ঐ দুই জনকে গাছে ফাঁশি দেওয়া হইল, এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস-পুস্তকে লিখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অনুসন্ধানে সেই কথা সপ্রমাণ হইলে ঐ দুই জনকে গাছে ফাঁসি দেওয়া হইল, এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস-পুস্তকে লিখিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বিষয়ে খোঁজ-খবর নিয়ে যখন জানা গেল কথাটা সত্যি তখন সেই দু’জন কর্মচারীকে ফাঁসি দেওয়া হল। এই সব কথা রাজার সামনেই ইতিহাস বইতে লেখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বিষয়ে খোঁজ-খবর নিয়ে যখন জানা গেল কথাটা সত্যি তখন সেই দু’জন কর্মচারীকে ফাঁসি দেওয়া হল। এই সব কথা বাদশাহ্‌র সামনেই ইতিহাস বইতে লেখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুসন্ধান করে সেই সংবাদের সত্যতা প্রমাণিত হল। শাস্তিস্বরূপ ঐ দুজন দ্বাররক্ষীকে ফাঁসি দেওয়া হল। রাজার আদেশে এই সমস্ত কথা তাঁরই সামনে রাজবংশের বিবরণীতে লিপিবদ্ধ করে রাখা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনুসন্ধান করে দেখা গেল, মর্দখয় যে খবর জানিয়েছেন তা সঠিক| তখন ঐ দুই দ্বাররক্ষীকে একটি স্তম্ভে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হল| এই সমস্ত ঘটনা রাজার সামনে রচিত রাজাগনের ইতিহাস গ্রন্থে নথিবদ্ধ করা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে খোঁজ খবর নিয়ে সেই কথা প্রমাণ হলে ঐ দুজনকে গাছে ফাঁসি দেওয়া হল এবং সেই কথা রাজার সামনে ইতিহাস বইতে লেখা হল।