Esther 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ তাঁর হাত থেকে আংটি খুলে ইহুদীদের দুশমন অগাগীয় হম্মদাথর পুত্র হামনকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা তাঁর নিজের আঙুল থেকে স্বাক্ষর দেবার আংটি ইহুদিদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামনকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলিয়া যিহূদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলিয়া যিহূদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন নিজের আংগুল থেকে স্বাক্ষর দেবার আংটি খুলে নিয়ে যিহূদীদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামনকে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন নিজের আংগুল থেকে স্বাক্ষর দেবার আংটি খুলে নিয়ে ইহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামানকে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শীলমোহর দেবার অঙ্গুরীয় খুলে ইহুদীদের শত্রু হামানের হাতে দিলেন। কোন ঘোষণাপত্র কার্যকারী করতে হলে এই অঙ্গুরীয়ের ছাপের দরকার হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তখন তাঁর আঙুল থেকে একটি আংটি বের করে হামনকে দিলেন| হামন ছিলেন ইহুদীদের শত্রু| তিনি ছিলেন অগাগিয হম্মদাথার পুত্র| রাজা তাঁকে বললেন, “রৌপ্য মুদ্রাগুলি তুমি তোমার জন্য রাখ এবং ইহুদীদের তুমি যা খুশি করতে পারো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা নিজের আংটি খুলে ইহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামনকে দিলেন।