Esther 3:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ হামনকে বললেন, সেই রূপা ও সেই জাতি তোমাকে দেওয়া হল, তুমি তাদের প্রতি যা ভাল বোঝ, তা-ই কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা হামনকে বললেন, “অর্থ তুমি রাখো আর লোকদের নিয়ে তোমার যা ভালো মনে হয় তাই করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা হামনকে কহিলেন, সেই রৌপ্য ও সেই জাতি তোমাকে দত্ত হইল, তুমি তাহাদের প্রতি যাহা ভাল বুঝ, তাহাই কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা হামনকে কহিলেন, সেই রৌপ্য ও সেই জাতি তোমাকে দত্ত হইল, তুমি তাহাদের প্রতি যাহা ভাল বুঝ, তাহাই কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হামনকে বললেন, “টাকাও তোমার আর লোকেরাও তোমার; কাজেই সেই টাকা ও লোকদের নিয়ে তোমার যা ভাল মনে হয় তা-ই কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ হামানকে বললেন, “টাকাও তোমার আর লোকেরাও তোমার; কাজেই সেই টাকা ও লোকদের নিয়ে তোমার যা ভাল মনে হয় তা-ই কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বললেন, ঐ অর্থ তোমারই থাক এবং ঐ জাতির লোকদেরও তোমার হাতেই দিলাম। তুমি যা ভাল মনে কর তাই কর।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা হামনকে বললেন, “সেই রূপা ও সেই জাতি তোমাকে দেওয়া হল, তুমি তাদের প্রতি যা ভালো বোঝ, তাই কর।”