Esther 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রথম মাসের ত্রয়োদশ দিনে রাজলেখকদের ডাকা হল; সেদিন হামনের সমস্ত হুকুম অনুসারে বাদশাহ্‌র নিযুক্ত প্রদেশপাল সকলের ও প্রত্যেক প্রদেশের শাসনকর্তাদের এবং প্রত্যেক জাতির কর্মকর্তাদের কাছে, প্রত্যেক প্রদেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষানুসারে পত্র লেখা হল, তা বাদশাহ্‌ জারেক্সের নামে লেখা ও বাদশাহ্‌র আংটি দিয়ে সীলমোহর করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর প্রথম মাসের তেরো দিনের দিন রাজার কার্যনির্বাহকদের ডাকা হল। তারা প্রত্যেক রাজ্যের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষা অনুসারে হামনের সমস্ত আদেশ বিভিন্ন রাজ্যের ও বিভাগের শাসনকর্তাদের এবং বিভিন্ন জাতির নেতাদের কাছে লিখে জানাল। সেগুলি রাজা অহশ্বেরশের নামে লেখা হল এবং রাজার নিজের আংটি দিয়ে সিলমোহর করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রথম মাসের ত্রয়োদশ দিনে রাজ-লেখকেরা আহূত হইল; সেই দিন হামনের সমস্ত আজ্ঞানুসারে রাজার নিযুক্ত ক্ষিতিপাল সকলের ও প্রত্যেক প্রদেশের অধ্যক্ষগণের, এবং প্রত্যেক জাতির প্রধানবর্গের কাছে, প্রত্যেক প্রদেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষানুসারে পত্র লিখিত হইল, তাহা অহশ্বেরশ রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরীয়ে মুদ্রাঙ্কিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রথম মাসের ত্রয়োদশ দিনে রাজ-লেখকেরা আহূত হইল; সেই দিন হামনের সমস্ত আজ্ঞানুসারে রাজার নিযুক্ত ক্ষিতিপাল সকলের ও প্রত্যেক প্রদেশের অধ্যক্ষগণের, এবং প্রত্যেক জাতির প্রধানবর্গের কাছে, প্রত্যেক প্রদেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষানুসারে পত্র লিখিত হইল, তাহা অহশ্বেরশ রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরীয়ে মুদ্রাঙ্কিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর প্রথম মাসের তেরো দিনের দিন রাজার লেখকদের ডাকা হল। তারা প্রত্যেকটি বিভাগের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা অনুসারে হামনের সমস্ত আদেশ বিভিন্ন প্রদেশের ও বিভাগের শাসনকর্তাদের এবং বিভিন্ন জাতির নেতাদের কাছে লিখে জানাল। সেগুলো রাজা অহশ্বেরশের নামে লেখা হল এবং রাজার নিজের আংটি দিয়ে সীলমোহর করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর প্রথম মাসের তেরো দিনের দিন বাদশাহ্‌র লেখকদের ডাকা হল। তারা প্রত্যেকটি বিভাগের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা অনুসারে হামানের সমস্ত হুকুম বিভিন্ন প্রদেশের ও বিভাগের শাসনকর্তাদের এবং বিভিন্ন জাতির নেতাদের কাছে লিখে জানাল। সেগুলো বাদশাহ্‌ জারেক্সেসের নামে লেখা হল এবং বাদশাহ্‌র নিজের আংটি দিয়ে সীলমোহর করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম মাসের ত্রয়োদশ দিনে হামান রাজসচিবদের ডেকে পাঠালেন। ঘোষণাটি সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশের লিপি ও ভাষা অনুসারে অনুবাদ করতে বললেন। তারপর সেই ঘোষণাপত্র প্রত্যেক শাসক, রাজ্যপাল ও রাজপুরুষদের কাছে পাঠাতে বললেন। এই আদেশপত্রটি রাজার অঙ্গুরীয়ের ছাপসহ রাজা অহশ্বেরশের নামে ঘোষিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রথম মাসের 13 দিনে রাজার সমস্ত সচিবদের ডেকে পাঠানো হল এবং তারা প্রত্যেক আঞ্চলিক ভাষায় হামনের নির্দেশ লিখে নিলো| তারা সেই নির্দেশ লিখে নিয়ে সমস্ত অঞ্চলের প্রাদেশিক কর্তাকে পাঠিয়ে দিল| এই নির্দেশ স্বয়ং রাজা অহশ্বেরশের হুকুমে লেখা হল এবং জারি করা হল এবং তাঁর অঙ্গুরীয দিয়ে শীলমোহর করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে প্রথম মাসের তেরো দিনের রাজার লেখকদের ডাকা হল; সেই দিন হামনের সমস্ত আদেশ অনুসারে রাজার নিযুক্ত রাজ্যপাল সবার ও প্রত্যেক দেশের শাসনকর্ত্তাদের এবং প্রত্যেক জাতির প্রধানদের কাছে, প্রত্যেক দেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষা অনুসারে চিঠি লেখা হল, তা অহশ্বেরশ রাজার নামে লেখা ও রাজার আংটি দিয়ে সীলমোহর করা হল।