Esther 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধাবকেরা বাদশাহ্‌র হুকুম পেয়ে দ্রুত বাইরে গেল; এবং সেই হুকুম শূশন রাজধানীতে প্রচারিত হল; পরে বাদশাহ্‌ ও হামন পান করতে বসলেন, কিন্তু শূশন নগরে ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশ পেয়ে সংবাদবাহকেরা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং শূশনের দুর্গেও সেই ফরমান প্রচার করা হল। তারপর রাজা ও হামন পান করতে বসলেন, কিন্তু শূশন নগরের সকল লোক হতভম্ব হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধাবকগণ রাজাজ্ঞা পাইয়া সত্বর বাহিরে গেল; এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রচারিত হইল; পরে রাজা ও হামন পান করিতে বসিলেন, কিন্তু শূশন নগরের সকল লোক উদ্বিগ্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধাবকগণ রাজাজ্ঞা পাইয়া সত্বর বাহিরে গেল; এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রচারিত হইল; পরে রাজা ও হামন পান করিতে বসিলেন, কিন্তু শূশন নগরের সকল লোক উদ্বিগ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার আদেশ পেয়ে সংবাদ বাহকেরা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং শূশনের দুর্গেও সেই আদেশ প্রচার করা হল। তারপর রাজা ও হামন আংগুর-রস খেতে বসলেন আর এদিকে শূশন শহরের মধ্যে হৈ চৈ পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র হুকুম পেয়ে সংবাদ বাহকেরা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং সুসার কেল্লায়ও সেই হুকুম প্রচার করা হল। তারপর বাদশাহ্‌ ও হামান আংগুর-রস খেতে বসলেন আর এদিকে সুসা শহরের মধ্যে হৈ চৈ পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে ঐ নির্দেশ রাজধানী শুশনে প্রকাশ করা হল ও দূতেরা প্রত্যেকটি প্রদেশে সংবাদটি পৌঁছে দিল। এই সংবাদে শুশন নগরে মহা উদ্বেগ দেখা দিল ও রাজার সঙ্গে হামান সেই সময়ে পানাহারে মত্ত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার নির্দেশে বার্তাবাহকরা যেখানে এই আদেশ জারি হয়েছিল, সেই রাজধানী শূশন থেকে তত্ক্ষণাত্‌ রওনা হল| তারপর রাজা ও হামন একসঙ্গে দ্রাক্ষারস পান করতে বসলেন| শূশনের সকলে এ নির্দেশে বিচলিত হল| ভুল বোঝাবুঝি হল| লোকে উদ্বিগ্ন হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহকেরা রাজার আদেশ পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং সেই আদেশ শূশন রাজধানীতে প্রচার করা হল; পরে রাজা ও হামন পান করতে বসলেন, কিন্তু শূশন শহরের সব লোক অবাক হয়ে গেল।