Esther 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই বিষয়ে বাদশাহ্ জারেক্সের বারো বছরের প্রথম মাসে অর্থাৎ নীষণ মাসে হামনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক বারো মাস পর্যন্ত পূর অর্থাৎ গুলিবাঁট করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অহশ্বেরশের রাজত্বের বারো বছরের প্রথম মাসে, তার অর্থ নীষণ মাসে একটি দিন ও মাস বেছে নেবার জন্য লোকেরা হামনের সামনে পূর, তার অর্থ গুটিকাপাত করল। তাতে গুলি বারো মাসে, অদর মাসে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই বিষয়ে অহশ্বেরশ রাজার দ্বাদশ বৎসরের প্রথম মাসে অর্থাৎ নীষণ মাসে হামনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক দ্বাদশ মাস পর্য্যন্ত পূর অর্থাৎ গুলিবাঁট করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই বিষয়ে অহশ্বেরশ রাজার দ্বাদশ বৎসরের প্রথম মাসে অর্থাৎ নীষণ মাসে হামনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক দ্বাদশ মাস পর্যন্ত পূর অর্থাৎ গুলিবাঁট করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অহশ্বেরশের রাজত্বের বারো বছরের প্রথম মাসে, অর্থাৎ নীষণ মাসে একটা দিন ও মাস বেছে নেবার জন্য লোকেরা হামনের সামনে পূর, অর্থাৎ গুলিবাঁট করতে লাগল। তাতে বারো মাসের, অর্থাৎ অদর মাসের বেলায় গুলি উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জারেক্সেসের রাজত্বের বারো বছরের প্রথম মাসে, অর্থাৎ নীষণ মাসে একটা দিন ও মাস বেছে নেবার জন্য লোকেরা হামানের সামনে পূর, অর্থাৎ গুলিবাঁট করতে লাগল। তাতে বারো মাসের, অর্থাৎ অদর মাসের বেলায় গুলিবাঁটে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহশ্বেরশের রাজত্বের তখন বারো বছর চলছে। সেই বছরের প্রথম মাসে অর্থাৎ নিসান মাসে হামান তাঁর পরিকল্পনা কার্যকরী করার সঠিক সময়, দিন ও মাস নির্ধারণের জন্য গণনা করলেন। স্থির হল, দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে পরিকল্পনা কার্যকরী করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহশ্বেরশের রাজত্বের দ্বাদশ বছরের প্রথম মাসে, নীষণ মাসে হামন অক্ষ নিক্ষেপ করে একটি মাসের একটি বিশেষ দিন বেছে নিলেন| সেই দিনটি ছিল দ্বাদশতম মাস, অদর মাস| (সে সময় অক্ষকে “পূরও” বলা হোত|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই বিষয়ে অহশ্বেরশ রাজার রাজত্বের বারো বছরের প্রথম মাসে অর্থাৎ নীষণ মাসে হামনের সামনে সবদিন প্রত্যেক দিনের ও প্রত্যেক মাসে অদর নামের দ্বাদশ মাস পর্যন্ত পূর অর্থাৎ গুলিবাঁট করা হল।