Esther 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হামন বাদশাহ্ জারেক্সকে বললো, আপনার রাজ্যের সমস্ত প্রদেশের জাতিদের মধ্যে বিক্ষিপ্ত অথচ পৃথক্কৃত এক জাতি আছে; অন্য সকল জাতির নিয়ম থেকে তাদের নিয়ম ভিন্ন এবং তারা বাদশাহ্র আইন পালন করে না; অতএব তাদেরকে থাকতে দেওয়া বাদশাহ্র পক্ষে ভাল হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হামন তখন রাজা অহশ্বেরশকে বলল, “আপনার সাম্রাজ্যের সমস্ত রাজ্যে বিভিন্ন জাতির মধ্যে একটি জাতি ছড়িয়ে রয়েছে যাদের দেশাচার অন্য জাতির থেকে আলাদা এবং তারা মহারাজের বিধান পালন করে না; অতএব তাদের সহ্য করা মহারাজের অনুপযুক্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হানন অহশ্বেরশ রাজাকে কহিল, আপনার রাজ্যের সমস্ত প্রদেশস্থ জাতিগণের মধ্যে বিকীর্ণ অথচ পৃথক্কৃত এক জাতি আছে; অন্য সকল জাতির ব্যবস্থা হইতে তাহাদের ব্যবস্থা ভিন্ন, এবং তাহারা মহারাজের ব্যবস্থা পালন করে না; অতএব তাহাদিগকে থাকিতে দেওয়া মহারাজের অনুপযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হামন অহশ্বেরশ রাজাকে কহিল, আপনার রাজ্যের সমস্ত প্রদেশস্থ জাতিগণের মধ্যে বিকীর্ণ অথচ পৃথক্কৃত এক জাতি আছে; অন্য সকল জাতির ব্যবস্থা হইতে তাহাদের ব্যবস্থা ভিন্ন, এবং তাহারা মহারাজের ব্যবস্থা পালন করে না; অতএব তাহাদিগকে থাকিতে দেওয়া মহারাজের অনুপযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হামন তখন রাজা অহশ্বেরশকে বলল, “আপনার রাজ্যের সমস্ত বিভাগের বিভিন্ন জাতির মধ্যে একটা জাতি ছড়িয়ে রয়েছে। অন্য সব জাতি থেকে তাদের নিয়ম-কানুন আলাদা এবং তারা রাজার আইন মানে না। কাজেই তাদের বাঁচতে দেওয়া রাজার পক্ষে ভাল হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হামান তখন বাদশাহ্ জারেক্সেসকে বলল, “আপনার রাজ্যের সমস্ত বিভাগের বিভিন্ন জাতির মধ্যে একটা জাতি ছড়িয়ে রয়েছে। অন্য সব জাতি থেকে তাদের নিয়ম-কানুন আলাদা এবং তারা বাদশাহ্র আইন মানে না। কাজেই তাদের বাঁচতে দেওয়া বাদশাহ্র পক্ষে ভাল হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামান রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশেই বিশেষ একটি জাতির লোক ছড়িয়ে আছে। তাদের রীতিনীতি অন্যান্য জাতির থেকে আলাদা। তা ছাড়া তারা আপনার সাম্রাজ্যের আইনকানুনও মানে না। তাই তাদের প্রশ্রয় দেওয়া মহারাজের উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা অহশ্বেরশের কাছে এসে হামন বললেন, “হে রাজন, আপনার রাজ্যের সর্বত্র এক বিশেষ জাতির মানুষরা বাস করছে, যাদের সংস্কৃতি অন্যদের থেকে আলাদা| তারা অন্য কোন জাতির লোকদের সঙ্গে মেলামেশা করে না, এমন কি আপনার বিধিও মেনে চলে না| এই সমস্ত লোকদের আপনার রাজ্যে বসবাস করতে দেওয়া উচিৎ বলে আমি মনে করি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হামন অহশ্বেরশ রাজাকে বলল, “আপনার রাজ্যের সমস্ত দেশে অবস্থিত জাতিদের মধ্যে ছড়ানো অথচ আলাদা এক জাতি আছে; অন্য সব জাতির আইন থেকে তাদের আইন অন্য রকম এবং তারা মহারাজের নিয়ম পালন করে না; অতএব তাদেরকে থাকতে দেওয়া মহারাজের উচিত না।