Esther 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বাদশাহ্র অভিমত হয়, তবে তাদেরকে বিনষ্ট করতে লেখা যাক; তাতে আমি রাজ-ভাণ্ডারে রাখার জন্য কার্যকারী লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজের যদি ভালো মনে হয়, তবে তাদের ধ্বংস করে ফেলার জন্য একটি হুকুম জারি করা হোক, তাতে আমি রাজভাণ্ডারে রাখার জন্য এই কাজের উদ্দেশে যারা কার্যকারী তাদের জন্য 10,000 তালন্ত রুপো দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাউক; তাহাতে আমি রাজ-ভাণ্ডারে রাখিবার জন্য কার্য্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাউক; তাহাতে আমি রাজ-ভাণ্ডারে রাখিবার জন্য কার্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার যদি ভাল মনে হয় তবে তাদের ধ্বংস করে ফেলবার জন্য একটা হুকুম জারি করা হোক। তাতে রাজ-ভাণ্ডারে রাখবার জন্য রাজার কাজ পরিচালনাকারীদের হাতে আমি তিনশো নব্বই টন রূপা দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র যদি ভাল মনে হয় তবে তাদের ধ্বংস করে ফেলবার জন্য একটা হুকুম জারি করা হোক। তাতে রাজ-ভাণ্ডারে রাখবার জন্য বাদশাহ্র কাজ পরিচালনাকারীদের হাতে আমি তিনশো নব্বই টন রূপা দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, হে মহারাজ, তাদের মৃত্যুদণ্ড দিতে একটি আদেশ জারী করুন। এই রকম আদেশ জারী হলে আমি রাজকার্য পরিচালনার জন্য রাজভাণ্ডারে 10,000 তালন্ত রূপো দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রাজার প্রতি আমার বিনীত নিবেদেন: আমার পরামর্শ হল, এই সব লোকদের শেষ করে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিন| আর আমি রাজ কোষাগারে 10,000 রৌপ্যমুদ্রা জমা দেবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি মহারাজের ইচ্ছে হয়, তবে তাদেরকে ধ্বংস করতে লেখা হোক; তাতে আমি রাজ কোষাগারে রাখবার জন্য সঠিক লোকদের হাতে দশ হাজার তালন্ত রূপা দেব।”