Esther 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মর্দখয় এসব ব্যাপার জানতে পেরে নিজের কাপড় ছিঁড়লেন এবং চট পরে ও ভস্ম লেপন করে নগরের মধ্যে গিয়ে উচ্চৈঃস্বরে ভীষণভাবে কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন মর্দখয় এসব বিষয় জানতে পারলেন, তিনি নিজের পরনের কাপড় ছিড়ে, চট পরে ও ছাই মেখে নগরের মধ্যে দিয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মর্দখয় এই সকল ব্যপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, এবং চট পরিধান ও ভস্ম লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চৈঃস্বরে তীব্র ক্রন্দন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মর্দখয় এই সকল ব্যাপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, এবং চট পরিধান ও ভস্ম লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চৈঃস্বরে তীব্র ক্রন্দন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত খবরাখবর জানতে পেরে মর্দখয় পরনের কাপড় ছিঁড়ে চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে জোরে খুব কাঁদতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত খবরাখবর জানতে পেরে মর্দখয় পরনের কাপড় ছিঁড়ে চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে জোরে খুব কাঁদতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামানের ইহুদী নিধনের চক্রান্তের কথা শুনে মর্দখয় অত্যন্ত মর্মাহত ও বিচলিত হলেন। পরণের কাপড় ছিঁড়ে ফেলে তিনি চটের কাপড় পরলেন। মাথায় ভস্ম মেখে তীব্র আর্তনাদ ও বিলাপ করতে করতে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মর্দখয় এসব কথা জানতে পারলেন| তিনি ইহুদীদের বিরুদ্ধে রাজার দেওয়া নির্দেশের কথা জানতে পেরে, নিজের প্রকৃত পোশাক ছিঁড়ে ফেলে শোকের পোশাক পরলেন| তারপর সারা মাথায় ভস্ম মেখে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে শহরে বেড়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মর্দখয় এই সব ব্যাপার যা ঘটল তা জানতে পেরে নিজের কাপড় ছিঁড়লেন এবং চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে চিত্কার করে কাঁদতে লাগলেন।