Esther 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌র গোলামেরা ও বাদশাহ্‌র অধীন প্রদেশগুলোর লোকেরা সকলেই জানে, কোন পুরুষ বা স্ত্রীলোক বাদশাহ্‌র ডাক না পেয়ে যদি প্রাঙ্গণে বাদশাহ্‌র কাছে যায়, তার জন্য একমাত্র ব্যবস্থা এই যে, তার প্রাণদণ্ড হবে; কেবল যে ব্যক্তির প্রতি বাদশাহ্‌ সোনার রাজদণ্ড বিস্তার করেন, সে-ই মাত্র বাঁচে; আর ত্রিশ দিন যাবৎ আমি বাদশাহ্‌র কাছে যাবার জন্য কোন ডাক পাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“রাজার সব কর্মচারীরা এবং রাজার অধীন সব রাজ্যের লোকেরা জানে যে, কোনও পুরুষ বা স্ত্রীলোক রাজার ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে প্রবেশ করে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটিই আইন আছে, সেটি হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে রাজার কাছে যাবার জন্য আমাকে ডাকা হয়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশ-সমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেহ আহূত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে, তাহার প্রাণদণ্ড হইবে; কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন, সেইমাত্র বাঁচে; আর, ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহূতা হই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশসমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেহ আহূত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে, তাহার প্রাণদণ্ড হইবে; কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন, সেই মাত্র বাঁচে; আর, ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহূত হই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“রাজার সব কর্মচারীরা এবং রাজার অধীন সব বিভাগের লোকেরা জানে যে, কোন পুরুষ বা স্ত্রীলোক রাজার ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটা আইনই আছে- সেটা হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে রাজার কাছে যাবার জন্য আমাকে ডাকা হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাদশাহ্‌র সব কর্মচারীরা এবং বাদশাহ্‌র অধীন সব বিভাগের লোকেরা জানে যে, কোন পুরুষ বা স্ত্রীলোক বাদশাহ্‌র ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটা আইনই আছে- সেটা হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি বাদশাহ্‌ সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে বাদশাহ্‌র কাছে যাবার জন্য আমাকে ডাকা হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন পুরুষ বা স্ত্রী রাজার আহ্বান ছাড়া রাজার সঙ্গে দেখা করতে ভিতরের প্রাঙ্গণে যায় তাহলে তার মৃত্যু অবধারিত। এই আইন রাজার উপদেষ্টাসহ রাজ্যের প্রত্যেক প্রজাই জানে। তবে যদি কারও দিকে রাজা তাঁর স্বর্ণময় রাজদণ্ড প্রসারিত করেন তাহলে সে মৃত্যু এড়াতে পারে। আজ প্রায় একমাস হল রাজা এখনও আমাকে ডাকেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রাজ্যের সমস্ত বাসিন্দা ও রাজার সমস্ত নেতারাই জানেন, যে ডাক না পড়লে পুরুষ বা নারী যেই হোক্ না কেন রাজার কাছে যেতে পারে না| যদি কেউ রাজার কাছে যায় তবে তার মৃত্যুদণ্ড হয়| এক্ষেত্রে একমাত্র ব্যতিএম হল: রাজা যদি কারো হাতে তাঁর সোনার রাজদণ্ডটি দেন, তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে নিষ্কৃতি পায়| কিন্তু আমাকে রাজা গত 30 দিনের মধ্যে একবারও ডেকে পাঠান নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“রাজার দাসেরা ও রাজার অধীন দেশসমূহের লোকেরা সবাই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেউ নিমন্ত্রিত না হয়ে ভিতরের উঠানে রাজার কাছে যায়, তার জন্য একমাত্র আইন যে, তার মৃত্যু হবে; শুধু যে ব্যক্তির প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন, সেই শুধু বাঁচে; আর ত্রিশ দিন পর্যন্ত আমি রাজার কাছে যাবার জন্য নিমন্ত্রিত হইনি।”