Esther 4:13 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে বললেন, সমস্ত ইহুদীর মধ্যে কেবল তুমি রাজপ্রাসাদে থাকাতে রক্ষা পাবে, তা মনে করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁকে এই উত্তর দিলেন, “রাজবাড়িতে আছ বলে মনে করো না যে ইহুদিদের মধ্যে তুমি একমাত্র রক্ষা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত যিহূদীর মধ্যে কেবল তুমি রাজবাটীতে থাকাতে রক্ষা পাইবে, তাহা মনে করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত যিহূদীর মধ্যে কেবল তুমি রাজবাটীতে থাকাতে রক্ষা পাইবে, তাহা মনে করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মর্দখয় ইষ্টেরকে এই কথা বলে পাঠালেন, “এই কথা মনে কোরো না যে, রাজার ঘরে আছ বলে সমস্ত যিহূদীদের মধ্যে কেবল একা তুমিই রক্ষা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মর্দখয় ইষ্টেরকে এই কথা বলে পাঠালেন, “এই কথা মনে কোরো না যে, বাদশাহ্‌র ঘরে আছ বলে সমস্ত ইহুদীদের মধ্যে কেবল একা তুমিই রক্ষা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি রাজপ্রসাদে আছ বলে যে তুমি অন্য ইহুদীদের তুলনায় নিরাপদ, একথা মনে করো না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে বললেন, “সমস্ত ইহুদীর মধ্যে শুধু তুমি রাজবাড়িতে থাকাতে রক্ষা পাবে, তা মনে কর না।