Esther 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলে যদি তুমি এই সময়ে সর্বতোভাবে নীরব হয়ে থাক, তবে অন্য কোন স্থান থেকে ইহুদীদের উপকার ও নিস্তার ঘটবে, কিন্তু তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে; আর কে জানে যে, তুমি এই রকম সময়ের জন্যই রাণীর পদ পাও নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এসময় যদি তুমি চুপ করে থাকো তবে অন্য দিক থেকে ইহুদিরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। আর কে জানে হয়তো এরকম সময়ের জন্যই তুমি রানির পদ পেয়েছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলে যদি তুমি এ সময়ে সর্ব্বতোভাবে নীরব হইয়া থাক, তবে অন্য কোন স্থান হইতে যিহূদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে; আর কে জানে যে, তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞীপদ পাও নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলে যদি তুমি এই সময়ে সর্বতোভাবে নীরব হইয়া থাক, তবে অন্য কোন স্থান হইতে যিহূদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে; আর কে জানে যে, তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞীপদ পাও নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই সময় যদি তুমি চুপ করে থাক তবে অন্য দিক থেকে যিহূদীরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। কে জানে হয়তো এই রকম সময়ের জন্যই তুমি রাণীর পদ পেয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই সময় যদি তুমি চুপ করে থাক তবে অন্য দিক থেকে ইহুদীরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। কে জানে হয়তো এই রকম সময়ের জন্যই তুমি রাণীর পদ পেয়েছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাক, তাহলে জেন, ঈশ্বর স্বর্গ থেকে ইহুদীদের রক্ষা করবেন ঠিকই কিন্তু তুমি রক্ষা পাবে না—তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। এমনও তো হতে পারে এই দুঃসময়ে বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি এখন চুপ করে থাকো, ইহুদীদের জন্য সাহায্য ও স্বাধীনতা কোথাও না কোথাও থেকে আসবে, কিন্তু তুমি ও তোমার পিতার পরিবারের সকলে মারা যাবে| কে জানে, হয়তো ঠিক এরকম কোন একটা সময়ের জন্যই তোমাকে রাণী করা হয়েছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে যদি তুমি এ দিনের চুপ করে থাক, তবে অন্য কোনো জায়গা থেকে ইহুদীদের সাহায্য ও উদ্ধার ঘটবে, কিন্তু তুমি নিজের বাবার বংশের সঙ্গে ধ্বংস হয়ে যাবে; আর কে জানে যে, তুমি এই রকম দিনের র জন্যই রাণীর পদ পেয়ছ?”