Esther 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইষ্টের তাঁর পরিচর্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডেকে, কি হয়েছে ও কেন হয়েছে, তা জানবার জন্য মর্দখয়ের কাছে যেতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইষ্টের নিজের পরিচর্যাকারী রাজার নপুংসক হথককে ডাকলেন, এবং মর্দখয়ের কি হয়েছে ও কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইষ্টের আপনার পরিচর্য্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডাকিয়া, কি হইয়াছে ও কেন হইয়াছে, তাহা জানিবার জন্য মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইষ্টের আপনার পরিচর্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডাকিয়া, কি হইয়াছে ও কেন হইয়াছে, তাহা জানিবার জন্য মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইষ্টের রাজার নিযুক্ত তাঁর সেবাকারী খোজা হথককে ডেকে পাঠালেন ও মর্দখয়ের কি হয়েছে এবং কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইষ্টের বাদশাহ্‌র নিযুক্ত তাঁর সেবাকারী খোজা হথককে ডেকে পাঠালেন ও মর্দখয়ের কি হয়েছে এবং কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন হথক নামে যে নপুংসককে রাণীর পরিচর্যার জন্য রাজা নিযুক্ত করেছিলেন, তাকে রাণী ডেকে পাঠালেন। তাকে তিনি মর্দখয় সম্পর্কে খোঁজখবর নেবার নির্দেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইষ্টের হথক নামে রাজার এক নপুংসক পরিচারককে ডেকে পাঠালেন| হথককে রাজা ইষ্টেরের পরিচর্যার কাজে নিয়োগ করেছিলেন| তাকে ইষ্টের মর্দখয়ের দুঃখের কারণ অনুসন্ধান করতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইষ্টের নিজের সেবায় নিযুক্ত রাজ নপুংসক হথককে ডেকে, কি হয়েছে ও কেন হয়েছে, তা জানবার জন্য মর্দখয়ের কাছে যেতে আদেশ দিলেন।