Esther 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মর্দখয় তাঁর প্রতি যা যা ঘটেছে এবং ইহুদীদেরকে বিনষ্ট করার জন্য হামন যে পরিমাণ রূপা রাজ-ভাণ্ডারে দিতে ওয়াদা করেছে, তা তাঁকে জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং ইহুদিদের ধ্বংস করার জন্য হামন যে পরিমাণ রুপো রাজভাণ্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে তা সব তাকে জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মর্দখয় আপনার প্রতি যাহা যাহা ঘটিয়াছে, এবং যিহূদীদিগকে বিনষ্ট করিবার জন্য হামন যে পরিমাণের রৌপ্য রাজ-ভাণ্ডারে দিতে প্রতিজ্ঞা করিয়াছে, তাহা তাঁহাকে জানাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মর্দখয় আপনার প্রতি যাহা যাহা ঘটিয়াছে, এবং যিহূদীদিগকে বিনষ্ট করিবার জন্য হামন যে পরিমাণের রৌপ্য রাজ-ভাণ্ডারে দিতে প্রতিজ্ঞা করিয়াছে, তাহা তাঁহাকে জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং যিহূদীদের ধ্বংস করবার জন্য হামন যে পরিমাণ টাকা রাজ-ভাণ্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে তা সব হথককে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং ইহুদীদের ধ্বংস করবার জন্য হামান যে পরিমাণ টাকা রাজ-ভাণ্ডারে দেবার ওয়াদা করেছে তা সব হথককে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্দখয়ের প্রতি যা কিছু করা হয়েছিল সব কথা মর্দখয় হথককে বললেন। এ ছাড়া ইহুদীদের সমূলে নিধন করা হলে হামান রাজভাণ্ডারে রৌপ্য দেবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে কথাও তাঁকে জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মর্দখয় হথককে যা যা ঘটেছে সে সব কথাই বললেন| এমনকি ইহুদীদের নিধনের জন্য হামন রাজকোষাগারে যে অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সঠিক পরিমাণও মর্দখয় তাকে জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মর্দখয় নিজের প্রতি যা যা ঘটেছে এবং ইহুদীদের ধ্বংস করবার জন্য হামন যে পরিমাণ রূপা রাজ ভান্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে, তা তাকে জানালেন।