Esther 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের বিনাশ করবার জন্য যে হুকুম-পত্র শূশনে দেওয়া হয়েছে, তার একখানি অনুলিপি তাঁকে দিয়ে ইষ্টেরকে তা দেখাতে ও বুঝাতে বললেন এবং তিনি যেন বাদশাহ্‌র কাছে প্রবেশ করে তাঁর কাছে ফরিয়াদ ও স্বজাতির জন্য অনুরোধ করেন, এমন হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাকে তাদের ধ্বংস করার যে ফরমান শূশনে প্রকাশ করা হয়েছিল তার নকল দিলেন যেন সেটি ইষ্টেরকে দেখায় ও তাঁর কাছে ব্যাখ্যা করে এবং তিনি যেন রাজার সঙ্গে দেখা করে করুণা ভিক্ষা করেন ও তাঁর লোকদের জন্য মিনতি করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের বিনাশার্থে যে আজ্ঞাপত্র শূশনে দত্ত হইয়াছে, তাহার একখানি অনুলিপি তাঁহাকে দিয়া ইষ্টেরকে তাহা দেখাইতে ও আজ্ঞা করিতে বলিলেন, এবং তিনি যেন রাজার নিকটে প্রবেশ করিয়া তাঁহার কাছে বিনতি ও স্বজাতির জন্য অনুরোধ করেন, এমন আদেশ করিতে বলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের বিনাশার্থে যে আজ্ঞাপত্র শূশনে দত্ত হইয়াছে, তাহার একখানি অনুলিপি তাঁহাকে দিয়া ইষ্টেরকে তাহা দেখাইতে ও আজ্ঞা করিতে বলিলেন, এবং তিনি যেন রাজার নিকটে প্রবেশ করিয়া তাঁহার কাছে বিনতি ও স্বজাতির জন্য অনুরোধ করেন, এমন আদেশ করিতে বলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শূশনে দেওয়া যিহূদীদের ধ্বংস করবার যে রাজ-আদেশ বের হয়েছে মর্দখয় তার একটা নকল হথককে দিলেন, যাতে সে সেটা ইষ্টেরকে দেখাতে ও ব্যাপারটা বুঝাতে পারে। ইষ্টের যেন রাজার সামনে গিয়ে তাঁর লোকদের জন্য মিনতি করেন সেই কথা ইষ্টেরকে বলবার জন্য মর্দখয় হথককে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুসা শহরে দেওয়া ইহুদীদের ধ্বংস করবার যে রাজ-হুকুম বের হয়েছে মর্দখয় তার একটা নকল হথককে দিলেন, যাতে সে সেটা ইষ্টেরকে দেখাতে ও ব্যাপারটা বুঝাতে পারে। ইষ্টের যেন বাদশাহ্‌র সামনে গিয়ে তাঁর লোকদের জন্য মিনতি করেন সেই কথা ইষ্টেরকে বলবার জন্য মর্দখয় হথককে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীদের হত্যা করার জন্য যে রাজাদেশ শুশনে ঘোষণা করা হয়েছিল তার একটি অনুলিপিও তিনি হথককে দিলেন। মর্দখয় হথককে বললেন, যেন সে রাণী ইষ্টেরকে সমস্ত ঘটনা খুলে বলে ও অনুলিপিটি তাঁকে দেয়। তিনি আরও বললেন, যেন রাণী রাজার কাছে গিয়ে তাঁর স্বজাতির জন্য বিনতি করেন ও স্বজাতিকে রক্ষা করার অনুরোধ জানান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মর্দখয় তাকে ইহুদী হত্যার জন্য রাজার দেওয়া নির্দেশ-নামার একটি প্রতিলিপিও দিলেন| এই নির্দেশ-নামাটি শূশনের সর্বত্র পাঠানো হয়েছিল| তিনি হথককে নির্দেশ-নামাটি ইষ্টেরকে দেখিয়ে যা ঘটেছিল তা ব্যাখ্যা করতে বললেন| উপরন্তু তিনি তাকে ইষ্টেরকে রাজার কাছে গিয়ে তাঁর স্বজাতীয়দের জন্য ও মর্দখয়ের জন্য ক্ষমা ভিক্ষা করার জন্য বলতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের ধ্বংস করার জন্য যে আদেশ শূশনে দেওয়া হয়েছে, তার একটা নকল তাঁকে দিয়ে ইষ্টেরকে তা দেখাতে ও আদেশ করতে বললেন এবং তিনি যেন রাজার কাছে প্রবেশ করে তাঁর কাছে নিজের জাতির জন্য অনুরোধ করেন, এমন আদেশ করতে বললেন।