Esther 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তৃতীয় দিনে ইষ্টের রাজপোশাক পরে বাদশাহ্‌র বাড়ির ভিতরে প্রাঙ্গণে বাদশাহ্‌র বাড়ির সম্মুখে দাঁড়ালেন; তখন বাদশাহ্‌ রাজপ্রাসাদে গৃহদ্বারের সম্মুখে রাজ-সিংহাসনে উপবিষ্ট ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় দিনে ইষ্টের রাজকীয় পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ির ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। রাজা দরজার দিকে মুখ করে সিংহাসনে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৃতীয় দিনে ইষ্টের রাজকীয় পরিচ্ছদ পরিধান করিয়া রাজার গৃহের ভিতরে প্রাঙ্গণে রাজার গৃহের সম্মুখে দাঁড়াইলেন; তৎকালে রাজা রাজবাটীতে গৃহদ্বারের সম্মুখে রাজসিংহাসনে উপবিষ্ট ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৃতীয় দিনে ইষ্টের রাজকীয় পরিচ্ছদ পরিধান করিয়া রাজার গৃহের ভিতরে প্রাঙ্গণে রাজার গৃহের সম্মুখে দাঁড়াইলেন; তৎকালে রাজা রাজবাটীতে গৃহদ্বারের সম্মুখে রাজ-সিংহাসনে উপবিষ্ট ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষ্টের তিন দিনের দিন রাণীর পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ীর ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। রাজা দরজার দিকে মুখ করে সেই ঘরের মধ্যে সিংহাসনে বসে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইষ্টের তিন দিনের দিন রাণীর পোশাক পরে বাদশাহ্‌র ঘরের সামনে রাজবাড়ীর ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। বাদশাহ্‌ দরজার দিকে মুখ করে সেই ঘরের মধ্যে সিংহাসনে বসেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাণী ইষ্টের রাজকীয় পোষাক পরে উপবাসের তৃতীয় দিনে ভিতরের প্রাঙ্গণে সিংহাসন কক্ষের সামনে এসে দাঁড়ালেন রাজা সেই সময় সিংহাসনে বসেছিলেন। সিংহাসনের সামনেই ছিল প্রবেশদ্বার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় দিন ইষ্টের তাঁর বিশেষ পোশাক পরিধান করে রাজার প্রাসাদের ভেতরে গিয়ে রাজ দরবারের সামনে, রাজা যেখানে দরবার কক্ষের প্রবেশ পথের দিকে মুখ করে তাঁর সিংহাসনে বসতেন, সেখানে গিয়ে দাঁড়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিন দিন পর, ইষ্টের রাজকীয় পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ীর ভিতরের উঠানে গিয়ে দাঁড়ালেন; সেই দিন রাজা রাজবাড়ীর ঘরের দরজার সামনে রাজসিংহাসনে বসে ছিলেন।