Esther 5:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও হামন ক্রোধ সম্বরণ করলো এবং নিজের বাড়িতে এসে তার বন্ধুদের ও তার স্ত্রী সেরশকে ডেকে আনাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও হামন রাগ সংযত করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে তার বন্ধুদের ও তার স্ত্রী সেরশকে ডেকে আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি হামন ক্রোধ সম্বরণ করিল, এবং নিজ গৃহে আসিয়া আপন বন্ধুদিগকে ও আপন স্ত্রী সেরশকে ডাকিয়া আনাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি হামন ক্রোধ সম্বরণ করিল, এবং নিজ গৃহে আসিয়া আপন বন্ধুদিগকে ও আপন স্ত্রী সেরশকে ডাকিয়া আনাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও হামন নিজেকে দমন করে বাড়ী চলে গেল। বাড়ী গিয়ে সে তার বন্ধু-বান্ধব ও স্ত্রী সেরশকে ডেকে আনাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও হামান নিজেকে দমন করে বাড়ী চলে গেল। বাড়ী গিয়ে সে তার বন্ধু-বান্ধব ও স্ত্রী সেরশকে ডেকে আনাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিনি ক্রোধ সম্বরণ করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে তিনি বন্ধুদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং সেই সঙ্গে তিনি তাঁর স্ত্রী সেরশকেও ডাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাই হোক্ কোন মতে রাগ চেপে হামন বাড়ি চলে গেলেন| বাড়ি ফিরে হামন তাঁর বন্ধুদের ও স্ত্রী সেরশকে ডেকে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সত্বেও হামন রাগ সংযত করল এবং নিজে বাড়ি এসে নিজের বন্ধুদেরকে ও নিজের স্ত্রী সেরশকে ডেকে আনাল।