Esther 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হামন তাদের কাছে তার ঐশ্বর্যের প্রতাপ ও সন্তান-বাহূল্যের কথা এবং বাদশাহ্‌ কিভাবে সমস্ত বিষয়ে তাকে উঁচু পদ দিয়েছেন ও কিভাবে তাকে কর্মকর্তা ও বাদশাহ্‌র গোলামদের চেয়ে শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এ সব তাদের কাছে বর্ণনা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সে তাদের কাছে তার বিশাল ধনসম্পদের, তার ছেলেদের সংখ্যার কথা, এবং রাজা কেমন সব বিষয়ে তাকে উঁচু পদের লোকদের ও অন্যান্য কর্মকর্তাদের উপরে বসিয়েছেন সেইসব কথা গর্ব করে বলতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হামন তাহাদের কাছে আপন ঐশ্বর্য্যের প্রতাপ ও সন্তান-বাহুল্যের কথা, এবং রাজা কিরূপে সকল বিষয়ে তাহাকে উচ্চ পদ দিয়াছেন ও কিরূপে তাহাকে অধ্যক্ষগণ ও রাজার দাসগণ অপেক্ষা শ্রেষ্ঠ আসন দিয়াছেন, এই সমস্ত তাহাদের কাছে বর্ণনা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হামন তাহাদের কাছে আপন ঐশ্বর্যের প্রতাপ ও সন্তান-বাহুল্যের কথা, এবং রাজা কিরূপে সকল বিষয়ে তাহাকে উচ্চ পদ দিয়াছেন ও কিরূপে তাহাকে অধ্যক্ষগণ ও রাজার দাসগণ অপেক্ষা শ্রেষ্ঠ আসন দিয়াছেন, এই সমস্ত তাহাদের কাছে বর্ণনা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে তাদের কাছে তার ধন-সম্পদের কথা, তার ছেলেদের সংখ্যার কথা, যে সব উপায়ে রাজা তাকে সম্মান দেখিয়েছেন তার কথা এবং কেমন করে তাকে অন্যান্য উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের চেয়ে উপরে উঠিয়েছেন সেই সব কথা গর্ব করে বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে তাদের কাছে তার ধন-সম্পদের কথা, তার ছেলেদের সংখ্যার কথা, যে সব উপায়ে বাদশাহ্‌ তাকে সম্মান দেখিয়েছেন তার কথা এবং কেমন করে তাকে অন্যান্য উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের চেয়ে উপরে উঠিয়েছেন সেই সব কথা গর্ব করে বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলের কাছে তিনি গর্বভরে বলতে লাগলেন তাঁর ঐশ্বর্য ও পুত্রসন্তানের প্রাচুর্যের কথা এবং রাজা কিভাবে তাঁকে উচ্চপদে প্রতিষ্ঠিত করে সমস্ত রাজকর্মচারী ও রাজপুরুষদের চেয়ে বেশী সম্মান দিয়েছেন, সেই সব কথা বর্ণনা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি কত বড়লোক তা নিয়ে, তাঁর পুত্রদের সংখ্যা নিয়ে ও রাজা তাঁকে কি ভাবে খাতির করেন তা নিয়ে বড়াই করতে শুরু করলেন| রাজা যে তাঁকে রাজ্যের সর্বোচ্চ পদটি দিয়েছেন একথাও তিনি জানাতে ভুললেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হামন তাদের কাছে নিজের ধনসম্পদের জাঁকজমক ও তার ছেলেদের সংখ্যার কথা এবং রাজা কিভাবে তাকে শাসনকর্ত্তাদের ও রাজার দাসদের থেকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এই সমস্ত তাদের কাছে বিবরণ দিল।