Esther 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হামন আরও বললো, ইষ্টের রাণী তাঁর প্রস্তুত ভোজে বাদশাহ্‌র সঙ্গে আর কাউকেও আনান নি, কেবল আমাকেই আনিয়েছিলেন; আগামীকালও আমি বাদশাহ্‌র সঙ্গে তাঁর কাছে দাওয়াত পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হামন আরও বলল, “কেবল তাই নয়,” রানি ইষ্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন তাতে আমি ছাড়া আর কাউকে রাজার সঙ্গে নিমন্ত্রণ করা হয়নি। আবার তিনি কালকেও রাজার সঙ্গে আমাকে নিমন্ত্রণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হামন আরও কহিল, ইষ্টের রাণী আপনার প্রস্তুত ভোজে রাজার সহিত আর কাহাকেও আনান নাই, কেবল আমাকেই আনাইয়া ছিলেন; কল্যও আমি রাজার সহিত তাঁহার কাছে নিমন্ত্রিত আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হামন আরও কহিল, ইষ্টের রাণী আপনার প্রস্তুত ভোজে রাজার সহিত আর কাহাকেও আনান নাই, কেবল আমাকেই আনাইয়াছিলেন; কল্যও আমি রাজার সহিত তাঁহার কাছে নিমন্ত্রিত আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হামন বলল, “কেবল তা-ই নয় রাণী ইষ্টের যে ভোজ দিয়েছিলেন তাতে আমি ছাড়া আর কাউকেই রাজার সংগে নিমন্ত্রণ করা হয় নি। আবার তিনি কালকেও রাজার সংগে আমাকে নিমন্ত্রণ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হামান বলল, “কেবল তা-ই নয় রাণী ইষ্টের যে মেজবানী দিয়েছিলেন তাতে আমি ছাড়া আর কাউকেই বাদশাহ্‌র সংগে দাওয়াত করা হয় নি। আবার তিনি কালকেও বাদশাহ্‌র সংগে আমাকে দাওয়াত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও বললেন, শুধু তাই নয়, ইষ্টেরও রাজার সঙ্গে একমাত্র আমাকেই ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি আগামী কালও রাজার সঙ্গে আমাকে ভোজে উপস্থিত থাকতে বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শুধু এই নয়,” হামন বললেন, “রাণী আগামীকাল রাজার জন্য যে ভোজসভার ব্যবস্থা করেছেন তাতে একমাত্র আমাকেই রাজার সঙ্গে যেতে আমন্ত্রণ জানিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হামন আরও বলল, “ইষ্টের রাণী নিজের তৈরী ভোজে রাজার সঙ্গে আর কাউকেও নিমন্ত্রণ করেন নি, শুধু আমাকেই করেছেন; কালও আমি রাজার সঙ্গে তাঁর কাছে নিমন্ত্রিত আছি।