Esther 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে পর্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট ইহুদী মর্দখয়কে দেখতে পাই, সেই পর্যন্ত এ সমস্তেও আমার শান্তি বোধ হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখনই ওই ইহুদি মর্দখয়কে রাজবাড়ির দ্বারে বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমাকে কোনও শান্তি দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে পর্য্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়কে দেখিতে পাই, সে পর্য্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে পর্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়কে দেখিতে পাই, সেই পর্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখনই ঐ যিহূদী মর্দখয়কে আমি রাজবাড়ীর ফটকে বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমার শান্তি লাগে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখনই ঐ ইহুদী মর্দখয়কে আমি রাজবাড়ীর দরজায় বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমার শান্তি লাগে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজদ্বারে ইহুদী মর্দখয়কে বসে থাকতে দেখলেই আমার আনন্দ ম্লান হয়ে যায়, আমার সব শান্তি নষ্ট হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এসব সত্ত্বেও আমি খুশি হতে পারছি না| যতক্ষণ ওই ইহুদী মর্দখয়টাকে রাজদ্বারের কাছে বসে থাকতে দেখবো ততক্ষণ আমার পক্ষে খুশী হওয়া সম্ভব নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে পর্যন্ত আমি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়কে দেখতে পাই, সে পর্যন্ত এই সব কিছুতে আমার শান্তি হয় না।”