Esther 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধু তাকে বললো, তুমি পঞ্চাশ হাত উঁচু একটি ফাঁসি কাঠ প্রস্তুত করাও; আর মর্দখয়কে তার উপরে ফাঁসি দেবার জন্য আগামীকাল খুব ভোরে বাদশাহ্র কাছে নিবেদন কর; পরে খুশি মনে বাদশাহ্র সঙ্গে ভোজে যাও। তখন হামন এই কথায় তুষ্ট হয়ে সেই ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুরা তাকে বলল, “তুমি পচাত্তর ফুট উঁচু একটি ফাঁসিকাঠ তৈরি করাও এবং সকালে রাজার অনুমতি নিয়ে মর্দখয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা করো। তারপর খুশি হয়ে রাজার সঙ্গে ভোজে যাও।” এই পরামর্শ হামনকে খুশি করল এবং সে ফাঁসিকাঠ তৈরি করাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধু তাহাকে কহিল, তুমি পঞ্চাশ হস্ত উচ্চ এক ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করাও; আর মর্দখয়কে তাহার উপরে ফাঁশি দিবার জন্য কল্য প্রাতঃকালে রাজার কাছে নিবেদন কর; পরে হৃষ্ট হইয়া রাজার সহিত ভোজে যাও। তখন হামন এই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধু তাহাকে কহিল, তুমি পঞ্চাশ হস্ত উচ্চ এক ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করাও; আর মর্দখয়কে তাহার উপরে ফাঁসি দিবার জন্য কল্য প্রাতঃকালে রাজার কাছে নিবেদন কর; পরে হৃষ্ট হইয়া রাজার সহিত ভোজে যাও। তখন হামন এই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তার স্ত্রী সেরশ ও তার সব বন্ধু-বান্ধব তাকে বলল, “তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও এবং সকালে রাজার অনুমতি নিয়ে মর্দখয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা কর। তারপর খুশী মনে রাজার সংগে ভোজে যাও।” এই কথা হামনের ভাল লাগল এবং সে সেই ফাঁসিকাঠ তৈরী করাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তার স্ত্রী সেরশ ও তার সব বন্ধু-বান্ধব তাকে বলল, “তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও এবং সকালে বাদশাহ্র অনুমতি নিয়ে মর্দখয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা কর। তারপর খুশী মনে বাদশাহ্র সংগে ভোজে যাও।” এই কথা হামানের ভাল লাগল এবং সে সেই ফাঁসিকাঠ তৈরী করাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁর স্ত্রী ও বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়ে বললেন, এক কাজ কর, তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও। তারপর আগামীকাল সকালে গিয়ে রাজাকে বল যেন তিনি মর্দখয়কে ঐ ফাঁসিকাঠে ফাঁসি দেবার হুকুম দেন। তারপর খুশীমনে তুমি রাণীর ভোজে যোগ দিও। এই পরামর্শে হামান খুশী হলেন ও ফাঁসিকাঠ তৈরী করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হামনের স্ত্রী সেরশ ও হামনের বন্ধুরা পরামর্শ দিলেন, “কাউকে দিয়ে একটা বড় 75 ফুট মতো থাম্বা বানিয়ে, রাজাকে বলো সকাল বেলা ওটায মর্দখয়কে ফাঁসি দিতে| আর তারপর খুশি মনে রাজাকে নিয়ে ভোজসভায় যেও!” এই প্রস্তাবটা হামনের বেশ মনে ধরায়, তিনি মর্দখয়কে ফাঁসি দেবার জন্য স্তম্ভ বানাতে হুকুম দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার স্ত্রী সেরশ ও তার সব বন্ধু তাকে বলল, “তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও; আর মর্দখয়কে তার উপরে ফাঁসি দেবার জন্য কাল সকালে রাজার কাছে জানাও; পরে খুশি হয়ে রাজার সঙ্গে ভোজে যাও।” তখন হামন এই কথায় আনন্দিত হয়ে সেই ফাঁসিকাঠ তৈরী করাল।