Esther 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ইষ্টের বললেন, যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করেছি, বাদশাহ্ ও হামোন সেই ভোজে আজ অংশ গ্রহণ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তরে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভালো মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষ্টের উত্তর করিলেন, যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি, মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষ্টের উত্তর করিলেন, যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি, মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভাল মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভাল মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে মেজবানী প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামান যেন উপস্থিত হন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্টের বললেন, মহারাজ, আমি একটি ভোজের আয়োজন করেছি, দয়া করে যদি আপনি হামানকে নিয়ে আমার এই ভোজে আসেন, আমি ধন্য হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্টের জবাব দিলেন, “আমি আপনার জন্য ও হামনের জন্য একটি ভোজের আয়োজন করেছি| দয়া করে হামনের সঙ্গে আজ সেই ভোজসভায় আসুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষ্টের উত্তর দিলেন, “যদি মহারাজ ভাল মনে হয়, তবে আপনার জন্য আজ আমি যে ভোজ তৈরী করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।”