Esther 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি বাদশাহ্‌র দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি এবং আমার নিবেদন গ্রাহ্য করতে ও আমার অনুরোধ সিদ্ধ করতে যদি বাদশাহ্‌র ভাল মনে হয়, তবে আমি আপনাদের জন্য যা প্রস্তুত করবো, বাদশাহ্‌ ও হামন সেই ভোজে অংশ গ্রহণ করুন; এবং আমি আগামীকাল বাদশাহ্‌র হুকুম অনুসারে মহারাজের প্রশ্নের জবাব দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান তবে আগামীকাল আমি যে ভোজ প্রস্তুত করব তাতে মহারাজা ও হামন যেন আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের উত্তর দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, এবং আমার নিবেদন গ্রাহ্য করিতে ও আমার অনুরোধ সিদ্ধ করিতে যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনাদের জন্য যাহা প্রস্তুত করিব, মহারাজ ও হামন সেই ভোজে আগমন করুন; এবং আমি কল্য মহারাজের আজ্ঞানুসারে [উত্তর] করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, এবং আমার নিবেদন গ্রাহ্য করিতে ও আমার অনুরোধ সিদ্ধ করিতে যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনাদের জন্য যাহা প্রস্তুত করিব, মহারাজ ও হামন সেই ভোজে আগমন করুন; এবং আমি কল্য মহারাজের আজ্ঞানুসারে [উত্তর] করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান তবে আগামী কাল আমি যে ভোজ প্রস্তুত করব তাতে যেন মহারাজ ও হামন আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের উত্তর দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান তবে আগামী কাল আমি যে মেজবানী প্রস্তুত করব তাতে যেন মহারাজ ও হামান আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের জবাব দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার সবিনয় নিবেদন এই যে আগামীকাল আমি আপনার ও হামানের জন্য ভোজের আয়োজন করব। আপনার অনুগ্রহ করে ভোজে উপস্থিত হবেন। আমি তখনই আপনার কথামত আপনার কাছে আমার প্রার্থনা নিবেদন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যদি আমার ওপর খুশী হয়ে থাকেন এবং তিনি যদি আমার ইচ্ছামত জিনিষ আমাকে দিতে পারেন তাহলে আমার ইচ্ছা হল: আমি চাই রাজা এবং হামন দয়া করে আগামীকাল আমার বাড়ীতে আসুন| আমি একটি ভোজসভার আয়োজন করব এবং ঐ সভায় আমার ইচ্ছা প্রকাশ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যদি মহারাজের চোখে অনুগ্রহ পেয়ে থাকি এবং আমার নিবেদন গ্রহণ করতে ও আমার অনুরোধ সম্পূর্ণ করতে যদি মহারাজের ভালো মনে হয়, তবে আমি আপনাদের জন্য যা তৈরী করব, মহারাজ ও হামন সেই ভোজে আসুন; এবং আমি কাল মহারাজের আদেশ অনুসারে সেই দিন আমি বলব আমি কি চাই।”