Esther 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই রাতে বাদশাহ্ ঘুমাতে পারছিলেন না, আর তিনি স্মরণীয় ইতিহাস কিতাব আনতে হুকুম করলেন; পরে বাদশাহ্র সাক্ষাতে সেই কিতাব পাঠ করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতে রাজা ঘুমাতে পারছিলেন না; সেইজন্য তিনি আদেশ দিলেন যেন তাঁর কাছে, তাঁর সময়ের ঘটনাপঞ্জী এনে পড়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই রাত্রিতে রাজার নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস-পুস্তক আনিতে আজ্ঞা করিলেন; পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই রাত্রিতে রাজার নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস-পুস্তক আনিতে আজ্ঞা করিলেন; পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তিনি আদেশ দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতে বাদশাহ্ ঘুমাতে পারছিলেন না। তিনি হুকুম দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তাই তিনি তাঁর সাম্রাজ্যের সমস্ত স্মরণীয় ঘটনাবলীর লিপিবদ্ধ বিবরণী তাঁকে পড়ে শোনাতে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন রাতে রাজার চোখে কিছুতেই ঘুম আসছিল না| রাজা তখন তাঁর এক ভৃত্যকে ডেকে (রাজাদের ইতিহাস বই থেকে যেখানে রাজাদের রাজত্ব কালের সব ঘটনা নথিভুক্ত করা আছে তা পড়ে শোনাতে বললেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাতে রাজার ঘুম ভেঙে গেল, আর তিনি ইতিহাস বই আনতে আদেশ দিলেন; পরে রাজার সামনে সেই বই পড়ে শোনানো হল।