Esther 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ হামনকে বললেন, তুমি তাড়াতাড়ি কর, সেই রাজপোশাক ও ঘোড়া নিয়ে যেমন বললে, তেমনি রাজদ্বারে উপবিষ্ট ইহুদী মর্দখয়ের প্রতি কর; তুমি যেসব কথা বললে, তার কিছু ত্রুটি করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দখয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা হামনকে কহিলেন, তুমি সত্বর হও, সেই পরিচ্ছদ ও অশ্ব লইয়া যেমন কহিলে, তেমনি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সকল কথা কহিলে, তাহার কিছু ত্রুটি করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা হামনকে কহিলেন, তুমি সত্বর হও, সেই পরিচ্ছদ ও অশ্ব লইয়া যেমন কহিলে, তেমনি রাজদ্বারে উপবিষ্ট যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সকল কথা কহিলে, তাহার কিছু ত্রুটি করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ীর ফটকে বসা সেই যিহূদী মর্দখয়ের প্রতি তেমনই কর। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ হামানকে হুকুম দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ীর দরজায় বসা সেই ইহুদী মর্দখয়ের প্রতি তেমনই কর। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা হামানকে বললেন, শীঘ্র যাও, সেই পোশাক আর অশ্ব নিয়ে এস এবং ইহুদী মর্দখয়কে এইভাবে সম্মান দেখাবার ব্যবস্থা কর। তুমি যা যা বলেছ, সেই সব ব্যবস্থার যেন কোন ত্রুটি না হয়। তিনি রাজপ্রাসাদের সিংহদ্বারে বসে আছেন, তুমি সেখানেই তাঁকে পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তখন হামনকে আদেশ দিলেন, “তাড়াতাড়ি গিয়ে ঐ ইহুদী মর্দখয়ের জন্য একটি ঘোড়া ও পোশাকের ব্যবস্থা কর| যাও, মর্দখয় প্রাসাদের প্রবেশ পথের কাছে অপেক্ষা করে আছে| তুমি যেভাবে বলেছো, সেভাবে তাঁকে সম্মান দেখাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা হামনকে বললেন, “তুমি তাড়াতাড়ি যাও, সেই পোশাক ও ঘোড়া নিয়ে যেমন বললে, তেমনি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সব কথা বললে, তার কিছু ভুল কর না।”