Esther 6:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তার সঙ্গে কথাবার্তা বলছেন, ইতোমধ্যে রাজ-নপুংসকেরা এসে ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করার জন্য ত্বরা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহার সহিত কথাবার্ত্তা কহিতেছে, ইতিমধ্যে রাজ-নপুংসকেরা আসিয়া ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করিবার জন্য ত্বরা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহার সহিত কথাবার্তা কহিতেছে, ইতিমধ্যে রাজ-নপুংসকেরা আসিয়া ইষ্টেরের প্রস্তুত ভোজে হামনকে উপস্থিত করিবার জন্য ত্বরা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তখনও হামনের সংগে কথা বলছে এমন সময় রাজার সেবাকারীরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের তৈরী ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তখনও হামানের সংগে কথা বলছে এমন সময় বাদশাহ্র সেবাকারীরা এসে তাড়াতাড়ি করে হামানকে ইষ্টেরের তৈরী ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব আলোচনা যখন চলছিল তখন রাজপ্রাসাদের নপুংসকেরা হামানকে ইষ্টেরের মহাভোজে তাড়াতাড়ি নিয়ে যেতে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলে মিলে যখন হামনকে এসব কথা বলছে তখন রাজার নপুংসক পরিচারকরা এসে ইষ্টেরের ভোজসভার জন্য হামনকে তাড়াতাড়ি আসতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তার সঙ্গে কথাবার্তা বলছে, এর মধ্যে রাজ নপুংসকেরা এসে ইষ্টেরের তৈরী ভোজে হামনকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল।