Esther 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, বাদশাহ্র নপুংসক বিগ্থন ও তেরশ নামে দু’জন দ্বারপাল বাদশাহ্ জারেক্সের উপরে হস্তক্ষেপ করতে চাইলে মর্দখয় তার সংবাদ দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে দুই জন দ্বারপাল অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে দুই জন দ্বারপাল অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে দেখা গেল বিগ্থন ও তেরশ নামে রাজার দু’জন দারোয়ান যখন রাজা অহশ্বেরশকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে দেখা গেল বিগ্থন ও তেরশ নামে বাদশাহ্র দু’জন দারোয়ান যখন বাদশাহ্ জারেক্সেসকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর বাদশাহ্কে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অংশটি তারা পড়ল তার মধ্যে রাজার কক্ষের দুই নপুংসক প্রহরী বিগথন ও তেরশ রাজাকে হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল এবং মর্দখয় কেমন করে সেই কথা জানতে পেরে ফাঁস করে দিয়েছিলেন সেই কাহিনী ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি তখন রাজাকে, রাজার আধিকারিক বিগ্থন ও তেরশ যারা প্রবেশপথ পাহারা দিত, তাদের দুষ্ট চক্রান্তের কথা এবং মর্দখয়ের কথা, যে চক্রান্তের কথা শুনতে পেয়েছিল এবং প্রাসাদে জানিয়ে দিয়েছিল তা পড়ে শোনালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে রাজার দুইজন দরজার পাহারাদার অহশ্বেরশ রাজার উপরে ক্ষতি করতে চাইলে মর্দখয় তার খবর দিয়েছিলেন।