Esther 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বললেন, এর জন্য মর্দখয়ের কি সম্মান ও পদ বৃদ্ধি করা হয়েছে? বাদশাহ্র পরিচর্যাকারী ভৃত্যেরা বললো, তার পক্ষে কিছুই করা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।” রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দখয়ের কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়াছে? রাজার পরিচর্য্যাকারী ভৃত্যেরা কহিল, তাঁহার পক্ষে কিছুই করা যায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দখয়ের কি সম্মান ও পদ বৃদ্ধি করা গিয়াছে? রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা কহিল, তাহার পক্ষে কিছুই করা যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” তাঁর কর্মচারীরা উত্তরে বলল, “কিছুই করা হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” তাঁর কর্মচারীরা জবাবে বলল, “কিছুই করা হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা জিজ্ঞাসা করলেন, মর্দখয়কে এর জন্য কিভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছিল। তাঁর ভৃত্যেরা উত্তর দিল, কোন পুরস্কারই তাঁকে দেওয়া হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা জিজ্ঞেস করলেন, “মর্দখয়কে এর জন্য কি সম্মান এবং পুরস্কার দেওয়া হয়েছে?” ভৃত্যরা রাজাকে জানালো, “মর্দখযের জন্য কিছুই করা হয়নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা বললেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” রাজার নপুংসক দাসেরা বলল, “তার জন্যে কিছুই করা যায় নি।”