Esther 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ বললেন, প্রাঙ্গণে কে আছে? তখন হামন তার প্রস্তুত ফাঁসিকাষ্ঠে মর্দখয়কে ফাঁসি দেবার জন্য বাদশাহ্র কাছে নিবেদন করতে রাজপ্রাসাদের বাইরের প্রাঙ্গণে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরি করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা কহিলেন, প্রাঙ্গণে কে আছে? তখন হামন আপনার প্রস্তুত ফাঁশিকাষ্ঠে মর্দখয়কে ফাঁশি দিবার জন্য রাজার কাছে নিবেদন করিতে রাজবাটীর বহিঃপ্রাঙ্গণে আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা কহিলেন, প্রাঙ্গণে কে আছে? তখন হামন আপনার প্রস্তুত ফাঁসিকাষ্ঠে মর্দখয়কে ফাঁসি দিবার জন্য রাজার কাছে নিবেদন করিতে রাজবাটীর বহিঃপ্রাঙ্গণে আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরী করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ীর বাইরের দরবারে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামান যে ফাঁসিকাঠ তৈরী করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা বাদশাহ্কে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ীর বাইরের দরবারে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাদের জিজ্ঞাসা করলেন, কে আছ প্রাসাদ প্রাঙ্গণে?ঠিক তখনই হামান রাজপ্রাসাদের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন। মর্দখয়কে ফাঁসি দেবার জন্য যে ফাঁসিকাঠ তৈরী করা হয়েছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা তিনি রাজাকে বলতে এসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক সে সময় হামন রাজপ্রাসাদের বহির্দ্বারে প্রবেশ করলেন| হামন, তখন মর্দখয়কে ফাঁসি দেবার জন্য রাজার অনুমোদন নিতে এসেছিলেন| রাজা বাইরে পায়ের আওয়াজ পেয়ে জানতে চাইলেন, “এইমাত্র প্রাঙ্গণের ভেতরে কে এলো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা বললেন, “উঠানে কে আছে?” তখন হামন নিজের তৈরী ফাঁসিকাঠে মর্দখয়কে ফাঁসি দেবার জন্য রাজার কাছে নিবেদন করতে রাজবাড়ির বাইরের উঠানে এসেছিল।