Esther 6:8 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার জন্য বাদশাহ্র পরিধেয় রাজপোশাক, আর বাদশাহ্ যার উপরে আরোহণ করে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জন্য রাজার একটি রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ, আর মহারাজ যাহার উপরে আরোহণ করিয়া থাকেন, এবং যাহার মস্তকে একটা রাজমুকুট স্থাপিত হইয়া থাকে, সেই অশ্ব আনীত হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ, আর মহারাজ যাহার উপরে আরোহণ করিয়া থাকেন, এবং যাহার মস্তকে একটি রাজমুকুট স্থাপিত হইয়া থাকে, সেই অশ্ব আনীত হউক;
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার ভৃত্যদের আপনার নিজের পরা একটি পোশাক ও আপনার নিজের চড়া একটি ঘোড়া আনতে বলুন| ঘোড়াটির মাথায় ভৃত্যরা একটি রাজমুকুট পরিয়ে দিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক, আর মহারাজ যার উপরে চড়ে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক;