Esther 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই রাজপোশাক ও ঘোড়া বাদশাহ্র এক জন সবচেয়ে প্রধান কর্মকর্তার হাতে দেওয়া হোক; এবং বাদশাহ্ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরানো হোক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে নগরের চকে নিয়ে যাওয়া হোক এবং তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, বাদশাহ্ যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এরকম ব্যবহার করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের এক জন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হউক; এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, সে সেই রাজকীয় পরিচ্ছদপরিহিত হউক; পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া হউক, এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হউক, রাজা যাঁহার সমাদর করিতে চাহেন, তাঁহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের একজন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হউক; এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, সে সেই রাজকীয় পরিচ্ছদ পরিহিত হউক; পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া হউক, এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হউক, রাজা যাঁহার সমাদর করিতে চাহেন, তাঁহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের কর্মচারীদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করা হোক, ‘রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই পোশাক ও ঘোড়া বাদশাহ্র উঁচু পদের কর্মচারীদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। বাদশাহ্ যাঁকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করা হোক, ‘বাদশাহ্ যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই লোকটিকে এই পোশাকে সাজিয়ে অশ্বপৃষ্ঠে বসিয়ে আপনার এক অভিজাত শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে যেতে বলুন। তাঁরা যখন নগর পরিক্রমা করবেন, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তি যেন ঘোষণা করে বলেন, দেখ, রাজা যে ব্যক্তিকে সমাদর করতে চান, তাকে কিভাবে সম্মানিত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আপনার কোন গুরুত্বপূর্ণ নেতাকে এই রাজপোশাকটি, মহারাজ যে ব্যক্তিকে সম্মান জানাতে চান তাকে পরতে সাহায্য করতে বলুন এবং সেই নেতাকে বলুন ঐ ব্যক্তিকে সেই ঘোড়ার ওপর বসিয়ে সারা শহরের রাস্তায় এই বলে ঘুরে বেড়াতে, ‘রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর জন্য এটা করা হল|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই পোশাক ও ঘোড়া মহারাজের একজন বড় প্রধান শাসনকর্ত্তার হাতে সমর্পণ করা হোক এবং মহারাজ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরুক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হোক এবং তার আগে এই কথা বলা হোক রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।”