Esther 7:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করেছিল, লোকেরা তার উপরে হামনকে ফাঁসি দিল; তখন বাদশাহ্‌র ক্রোধ প্রশমিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসিকাঠ হামন তৈরি করেছিল সেখানেই তাকে ফাঁসি দেওয়া হল। এরপর রাজার রাগ পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁসি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হামন যে ফাঁসিকাঠ মর্দখয়ের জন্য তৈরী করেছিল লোকেরা তার উপরে তাকেই ফাঁসি দিল। এর পর রাজার রাগ পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হামান যে ফাঁসিকাঠ মর্দখয়ের জন্য তৈরী করেছিল লোকেরা তার উপরে তাকেই ফাঁসি দিল। এর পর বাদশাহ্‌র রাগ পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মর্দখযের জন্য হামনের নিজের হাতে বানানো ফাঁসিকাঠে (ভৃত্যরা) সকলে মিলে হামনকে ঝুলিয়ে দিল এবং এইভাবে রাজার রাগ পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে হামন যে ফাঁসিকাঠ মর্দখয়ের জন্য তৈরী করেছিল লোকেরা তার উপরে তাকেই ফাঁসি দিল। তখন রাজার রাগ কমল।