Esther 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ সেই দ্বিতীয় দিনে আঙ্গুর-রস সহযোগে ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্বার বললেন, ইষ্টের রাণী, তোমার নিবেদন কি? তা তোমাকে দেওয়া যাবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত চাইলেও তা সিদ্ধ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা যখন দ্বিতীয় দিনে দ্রাক্ষারস পান করছিলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন, “রানি ইষ্টের তুমি কি চাও? তাই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি সাম্রাজ্যের অর্ধেকও হয় তোমাকে দেওয়া হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্ব্বার কহিলেন, ইষ্টের রাণি, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্বার কহিলেন, ইষ্টের রাণী, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা যখন আংগুর-রস খাচ্ছিলেন তখন রাজা আবার জিজ্ঞাসা করলেন, “রাণী ইষ্টের, তুমি কি চাও? তা-ই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি রাজ্যের অর্ধেকও হয় তা-ও তোমাকে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা যখন আংগুর-রস খাচ্ছিলেন তখন বাদশাহ্‌ আবার জিজ্ঞাসা করলেন, “রাণী ইষ্টের, তুমি কি চাও? তা-ই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি রাজ্যের অর্ধেকও হয় তা-ও তোমাকে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরা পরিবেশনের সময় রাজা ইষ্টেরকে আবার জিজ্ঞাসা করলেন, রাণী ইষ্টের, তুমি কি চাও? তুমি যা বলবে, তোমার জন্য আমি তাই করব। এমনকি আমার সাম্রাজ্যের অর্ধেক অংশও আমি তোমাকে দিতে প্রস্তুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোজসভার দ্বিতীয় দিনে দ্রাক্ষারস পান করতে করতে রাজা আবার ইষ্টেরকে রশ্ন করলেন, “রাণী তুমি আমার কাছে কি যেন চাইবে বলেছিলে? তুমি বলো তোমার কি প্রয়োজন, অবশ্যই তা তোমায় দেওয়া হবে| আমি তোমায় সব কিছু, এমনকি রাজ্যের অর্ধেকও দিতে রাজি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা সেই দ্বিতীয় দিনের আঙ্গুর রসের সঙ্গে ভোজের দিনের ইষ্টেরকে আবার বললেন, “ইষ্টের রাণী, তোমার প্রার্থনা কি? তা তোমাকে দেওয়া যাবে এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও তা সম্পূর্ণ করা যাবে।”