Esther 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইষ্টের রাণী উত্তর করলেন, বাদশাহ্, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি ও যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আমার নিবেদনে আমার প্রাণ ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দেওয়া হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রানি ইষ্টের তখন উত্তরে বললেন, “মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশি হয়ে থাকেন, আমার প্রাণরক্ষা করুন এটি আমার আবেদন। এবং আমার জাতির লোকদের প্রাণরক্ষা করুন এটি আমার অনুরোধ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইষ্টের রাণী উত্তর করিলেন, মহারাজ, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, ও যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমার নিবেদনে আমার প্রাণ, ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইষ্টের রাণী উত্তর করিলেন, মহারাজ, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, ও যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমার নিবেদনে আমার প্রাণ, ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে রাণী ইষ্টের বললেন, “মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশী হয়ে থাকেন তবে আমার অনুরোধ হল আমার ও আমার জাতির লোকদের প্রাণ রক্ষা করুন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে রাণী ইষ্টের বললেন, “মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশী হয়ে থাকেন তবে আমার অনুরোধ হল আমার ও আমার জাতির লোকদের প্রাণ রক্ষা করুন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাণী ইষ্টের বললেন, মহারাজ যদি প্রসন্ন হয়ে আমার বিনীত অনুরোধ রাখেন, তাহলে আমার এবং আমার স্বজাতির প্রাণরক্ষা করুন। আমাদের সমূলে নিধন করার চক্রান্ত করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাণী ইষ্টের উত্তর দিলেন, “হে রাজন, যদি সত্যিই আপনি আমাকে ভালবেসে থাকেন এবং আমি যা চাই তা দিয়ে সন্তুষ্ট হতে চান, তবে আমার বিনীত প্রার্থনা আপনি অনুগ্রহ করে আমায় জীবন ভিক্ষা দিন| আমায় বাঁচতে দিন আর আমার স্বজাতিদেরও বাঁচতে দিন| এটুকুই শুধু আমি চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উত্তরে রাণী ইষ্টের বললেন, “মহারাজ, আমি যদি আপনার চোখে দয়া পেয়ে থাকি এবং মহারাজের যদি ভালো মনে হয়, তবে আমার অনুরোধ হল আমার ও আমার জাতির লোকদের প্রাণ রক্ষা করুন,