Esther 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ জারেক্সেস ইষ্টের রাণীকে বললেন, এমন কাজ করার মানস যার অন্তরে জন্মেছে, সে কে? আর সে কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা অহশ্বেরশ রানি ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায় যার এই কাজ করার সাহস হয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে কহিলেন, এমন কার্য্য করিবার মানস যাহার অন্তরে জন্মিয়াছে, সে কে? আর সে কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে কহিলেন, এমন কার্য করিবার মানস যাহার অন্তরে জন্মিয়াছে, সে কে? আর সে কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায়? এমন কাজ করতে কার সাহস হয়েছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ জারেক্সেস রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায়? এমন কাজ করতে কার সাহস হয়েছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, কার এমন স্পর্ধা? সে কোথায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অহশ্বেরশ তখন রাণীকে জিজ্ঞেস করলেন, “এ কাজ তোমার সঙ্গে কে করেছে? কে সেই ব্যক্তি যার এতো বড়ো স্পর্ধা যে তোমার লোকদের সঙ্গে এমন করে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায়? এমন কাজ করার মানসিকতা কার মনে জন্মিয়েছে?”