Esther 7:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্র সাক্ষাতে উপস্থিত হর্বোনা নামে এক জন নপুংসক বললো, দেখুন, যে মর্দখয় বাদশাহ্র পক্ষে মঙ্গলজনক সংবাদ দিয়েছিলেন, তাঁর জন্য হামন পঞ্চাশ হাত উঁচু ফাঁসি কাঠ প্রস্তুত করেছে, তা হামনের বাড়িতে স্থাপিত আছে। বাদশাহ্ বললেন, তারই উপরে একে ফাঁসি দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হর্বোণা নামে রাজার একজন নপুংসক যে তাঁর পরিচর্যাকারী বলল, “হামনের বাড়িতে পচাত্তর ফুট উঁচু একটি ফাঁসিকাঠ তৈরি আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণরক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামন ওটি তৈরি করেছিল।” রাজা বললেন, “ওটির উপরে ওকেই ফাঁসি দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজার সাক্ষাতে উপস্থিত হর্বোণা নামে এক নপুংসক কহিল, দেখুন, যে মর্দখয় মহারাজের পক্ষে হিত-জনক সংবাদ দিয়াছিলেন, তাঁহার জন্য হামন-পঞ্চাশ হস্ত উচ্চ ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছে, তাহা হামনের বাটীতে স্থাপিত আছে। রাজা কহিলেন, তাহারই উপরে ইহাকে ফাঁশি দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজার সাক্ষাতে উপস্থিত হর্বোণা নামে এক নপুংসক কহিল, দেখুন, যে মর্দখয় মহারাজের পক্ষে হিতজনক সংবাদ দিয়াছিলেন, তাঁহার জন্য হামন পঞ্চাশ হস্ত উচ্চ ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করিয়াছে, তাহা হামনের বাটীতে স্থাপিত আছে। রাজা কহিলেন, তাহারই উপরে ইহাকে ফাঁসি দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হর্বোণা নামে রাজার একজন সেবাকারী বলল, “হামনের বাড়ীতে পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ ঠিক করা আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণ রক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামন ওটা তৈরী করেছিল।” রাজা বললেন, “ওটার উপরে ওকেই ফাঁসি দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হর্বোণা নামে বাদশাহ্র একজন সেবাকারী বলল, “হামানের বাড়ীতে পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ ঠিক করা আছে। মর্দখয়, যিনি বাদশাহ্র প্রাণ রক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামান ওটা তৈরী করেছিল।” বাদশাহ্ বললেন, “ওটার উপরে ওকেই ফাঁসি দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাদের মধ্যে হার্বোণা নামে একজন বলল, মহারাজ, যে মর্দখয় আপনার জীবনরক্ষা করেছিলেন, তাঁকেই ফাঁসি দেবার জন্য হামান নিজের গৃহে এক ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈরী করিয়েছেন। সেই মঞ্চ পঞ্চাশ হাত উঁচু। রাজা আদেশ করলেন, ঐ ফাঁসিকাঠেই হামানকে ফাঁসি দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হর্বোণা নামে রাজার এক নপুংসক ভৃত্য বলল, “হামনের বাড়ির কাছে প্রায় 75 ফুট দীর্ঘ একটি ফাঁসিকাঠ বানানো হয়েছে| মর্দখয়কে এর ওপরে ফাঁসি দেবার জন্য হামন এটা বানিয়েছে| মর্দখয় হল সেই ব্যক্তি যে রাজাকে হত্যা করার কুচক্রান্ত ফাঁস করে দিয়ে রাজাকে বাঁচিয়েছিল|” রাজা বললেন, “ওই কাঠে হামনকেই ফাঁসি দেওয়া হোক্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হর্বোণা নামে একজন নপুংসক রাজার সামনে এসে বলল, “হামনের বাড়িতে পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ রাখা আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণ রক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামন ওটা তৈরী করেছিল।” রাজা বললেন, “ওটার উপরে ওকেই ফাঁসি দাও।”