Esther 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন বাদশাহ্ জারেক্স ইষ্টের রাণীকে ইহুদীদের দুশমন হামনের বাড়ি দান করলেন। আর মর্দখয় বাদশাহ্র সাক্ষাতে উপস্থিত হলেন, কেননা মর্দখয় ইষ্টেরের কে, তা ইষ্টের জানিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই রাজা অহশ্বেরশ ইহুদিদের শত্রু হামনের সম্পত্তি রানি ইষ্টেরকে দিলেন। এবং মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ ইষ্টের জানিয়েছিলেন তাঁর সঙ্গে মর্দখয়ের সম্পর্ক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে যিহূদীদের শত্রু হামনের বাটী দান করিলেন। আর মর্দখয় রাজার সাক্ষাতে উপস্থিত হইলেন, কেননা মর্দখয় ইষ্টেরের কে, তাহা ইষ্টের জানাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে যিহূদীদের শত্রু হামনের বাটী দান করিলেন। আর মর্দখয় রাজার সাক্ষাতে উপস্থিত হইলেন, কেননা মর্দখয় ইষ্টেরের কে, তাহা ইষ্টের জানাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনই রাজা অহশ্বেরশ যিহূদীদের শত্রু হামনের সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। এর পর মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ ইষ্টেরের সংগে তাঁর সম্বন্ধের কথা ইষ্টের রাজাকে জানিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনই বাদশাহ্ জারেক্সেস ইহুদীদের শত্রু হামানের সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। এর পর মর্দখয় বাদশাহ্র সামনে উপস্থিত হলেন, কারণ ইষ্টেরের সংগে তাঁর সম্বন্ধের কথা ইষ্টের বাদশাহ্কে জানিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামানের সমস্ত সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় তাঁর আত্মীয়। তারপর থেকে মর্দখয়কে রাজসমীপে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিনই রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে হামনের যাবতীয় সম্পত্তি দিয়ে দিলেন| ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় সম্পর্কে তাঁর ভাই হয়| তারপর মর্দখয় রাজার সঙ্গে দেখা করতে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামনের বাড়ি রাণী ইষ্টেরকে দিলেন। আর মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ মর্দখয় ইষ্টেরের কে, তা ইষ্টের জানিয়েছিলেন।