Esther 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা বাদশাহ্‌ জারেক্সের নামে লেখা ও বাদশাহ্‌র আংটি দিয়ে সীলমোহর করা হল, পরে দ্রুতগামী ঘোড়ায় অর্থাৎ বিশেষ জাতের রাজকীয় ঘোড়ায় ঘোড়সওয়ার ধাবকদের দিয়ে সেইসব পত্র প্রেরণ করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মর্দখয় রাজা অহশ্বেরশের নামে চিঠিগুলি লিখে রাজার সাক্ষরের আংটি দিয়ে সিলমোহর করলেন এবং রাজার জোরে দৌড়ানো বিশেষ ঘোড়ায় করে সংবাদ বাহকদের দিয়ে চিঠিগুলি পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা অহশ্বেরশ রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরীয়ে মুদ্রাঙ্কিত হইল, পরে দ্রুতগামী বাহনারূঢ় অর্থাৎ বড়বাজাত রাজকীয় অশ্বে আরূঢ় ধাবকগণের হস্ত দ্বারা সেই সকল পত্র প্রেরিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা অহশ্বেরশ রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরীয়ে মুদ্রাঙ্কিত হইল, পরে দ্রুতগামী বাহনারূঢ় অর্থাৎ বিশেষ জাতের রাজকীয় অশ্বে অশ্বারোহী ধাবকগণের হস্ত দ্বারা সেই সকল পত্র প্রেরিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মর্দখয় তখন রাজা অহশ্বেরশের নামে চিঠিগুলো লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর করলেন। তারপর তিনি রাজার জোরে দৌড়ানো বিশেষ ঘোড়ায় করে সংবাদ বাহকদের দিয়ে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মর্দখয় তখন বাদশাহ্‌ জারেক্সেসের নামে চিঠিগুলো লিখে বাদশাহ্‌র স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর করলেন। তারপর তিনি বাদশাহ্‌র জোরে দৌড়ানো বিশেষ ঘোড়ায় করে সংবাদ বাহকদের দিয়ে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্দখয় রাজার নামে পত্রগুলি লেখালেন আর রাজার শীলমোহরের ছাপ দেওয়ালেন। রাজার অশ্বশালার দ্রুতগামী অশ্বগুলির আরোহীদের দ্বারা সেই ঘোষণাপত্র পাঠানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মর্দখয় স্বয়ং রাজা অহশ্বেরশের বকলমে এই নির্দেশগুলি লিখে, চিঠিগুলি রাজার আংটি দিয়ে সীলমোহর করে বন্ধ করলেন এবং দ্রুতগামী অশ্বারোহী বার্তাবাহকদের দিয়ে চিঠিগুলি পাঠিয়ে দেওয়া হল| এই সমস্ত ঘোড়াগুলোকে রাজার নিজের ব্যবহারের জন্যই বিশেষভাবে তৈরী করা হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মর্দখয় তখন রাজা অহশ্বেরশের নামে চিঠিগুলো লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর করলেন। তারপর তিনি রাজার দ্রুতগামী বিশেষ ঘো ড়ায় করে রাজার সংবাদ বাহকরুপী সেবকদের দ্বারা দিয়ে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।