Esther 8:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব পত্রে বাদশাহ্‌ ইহুদীদেরকে এই অনুমতি দিলেন যে, বাদশাহ্‌ জারেক্সের অধীনে সমস্ত প্রদেশ এক দিনে, অর্থাৎ অদর নামক বারো মাসের ত্রয়োদশ দিনে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার ফরমান প্রত্যেক নগরের ইহুদিদের একত্র হওয়ার ও নিজেদের রক্ষা করার অধিকার দিল। কোনও জাতির বা রাজ্যের লোকেরা ইহুদিদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস ও হত্যা করার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করারও অধিকার পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদ্দ্বারা রাজা যিহূদীদিগকে এই অনুমতি দিলেন যে, অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশ এই দিনে, অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদ্দ্বারা রাজা যিহূদীদিগকে এই অনুমতি দিলেন যে, অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশ এক দিনে, অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অহশ্বেরশ সেই চিঠিতে অদর মাসের, অর্থাৎ বারো মাসের তেরো দিনের দিন যাতে তাঁর রাজ্যের প্রত্যেক শহরের যিহূদীরা একত্র হয়ে নিজেদের রক্ষা করতে পারে সেই অধিকার দিলেন। কোন জাতির বা বিভাগের লোকেরা যিহূদীদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস করবার, অর্থাৎ মেরে ফেলবার, অর্থাৎ একেবারে শেষ করে দেবার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করবারও অধিকার পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ জারেক্সেস সেই চিঠিতে অদর মাসের, অর্থাৎ বারো মাসের তেরো দিনের দিন যাতে তাঁর রাজ্যের প্রত্যেক শহরের ইহুদীরা একত্র হয়ে নিজেদের রক্ষা করতে পারে সেই অধিকার দিলেন। কোন জাতির বা বিভাগের লোকেরা ইহুদীদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস করবার, অর্থাৎ হত্যা করবার, অর্থাৎ একেবারে শেষ করে দেবার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করবারও অধিকার পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পত্রগুলিতে বুঝিয়ে বলা হয়েছিল যে রাজা প্রত্যেক শহরে ইহুদীদের আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হবার অনুমতি দেবেন। যদি কোন প্রদেশে কোন জাতির সশস্ত্র বাহিনী ইহুদীদের পুরুষ, নারী বা শিশুদের আক্রমণ করে তাহলে ইহুদীরাও তাদের আক্রমণ করে নিঃশেষে বিনাশ করতে পারবে এবং তাদের সমস্ত ধনসম্পত্তি তারা দখল করে নিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত চিঠিতে, রাজা অহশ্বেরশের নির্দেশ বলা হল: প্রতিটি শহরে ইহুদীদের সমবেত ভাবে তাদের নিজেদের রক্ষা করার অধিকার দেওয়া হল| তাদের বা তাদের নারী ও শিশুদের যদি কোন দল আক্রমণ করে তাহলে তারা সেই শত্রুদের দলকে হত্যা ও ধ্বংস করতে পারবে এবং ইহুদীদের তাদের শত্রুদের সম্পদ লুঠ করার অধিকারও দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো জাতির বা বিভাগের লোকেরা ইহুদীদের ও তাদের ছেলে মেয়েদের ও স্ত্রীদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস করবার, অর্থাৎ মেরে ফেলবার, অর্থাৎ একেবারে শেষ করে দেবার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করবারও অধিকার পেল।