Esther 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যেক প্রদেশে বাদশাহ্‌র হুকুম বলে প্রচারিত হবার জন্য এবং ইহুদীরা যেন তাঁর দুশমনদের প্রতিশোধ নেবার নিমিত্ত সেই দিনের জন্য প্রস্তুত হয়, সেজন্য সেই লিপির অনুলিপি সমস্ত জাতিকে জানানো হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ফরমানের নকল প্রত্যেক রাজ্যের ও সমস্ত জাতির কাছে পাঠিয়ে দেওয়া হল যেন ইহুদিরা সেদিনে তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যেক প্রদেশে রাজাজ্ঞা বলিয়া প্রচারিত হইবার জন্য, এবং যিহূদীরা যেন আপন শত্রুদের প্রতিশোধ দানার্থে সেই দিনের নিমিত্ত প্রস্তুত হয়, তজ্জন্য সেই লিপির অনুলিপি সমস্ত জাতিকে জ্ঞাত করা গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যেক প্রদেশে রাজাজ্ঞা বলিয়া প্রচারিত হইবার জন্য, এবং যিহূদীরা যেন আপন শত্রুদের প্রতিশোধ দানার্থে সেই দিনের নিমিত্ত প্রস্তুত হয়, তজ্জন্য সেই লিপির অনুলিপি সমস্ত জাতিকে জ্ঞাত করা গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার আদেশ প্রত্যেকটি বিভাগে আইন হিসাবে প্রকাশ করা হল এবং প্রত্যেক জাতিকে তা জানানো হল যাতে যিহূদীরা সেই দিনে তাদের শত্রুদের উপর শোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র হুকুম প্রত্যেকটি বিভাগে আইন হিসাবে প্রকাশ করা হল এবং প্রত্যেক জাতিকে তা জানানো হল যাতে ইহুদীরা সেই দিনে তাদের শত্রুদের উপর শোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই আদেশ বিধানরূপে ঘোষণা করা হবে এবং প্রত্যেক প্রদেশে প্রত্যেক ব্যক্তিকে জানানো হবে, যাতে উপযুক্ত সময়ে ইহুদীরা তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চিঠির একটি প্রতিলিপি পাঠিয়ে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি প্রদেশে একটি বিধি জারি করা হল| রাজ্যের সর্বত্র সবাইকে এই বিধির কথা জানিয়ে দেওয়া হল| যাতে ইহুদীরা সকলে ওই বিশেষ দিনটিতে তাদের সমস্ত শত্রুদের মোকাবিলা করার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার আদেশ প্রত্যেকটি বিভাগে আইন হিসাবে প্রকাশ করা হল এবং প্রত্যেক জাতিকে তা জানানো হল যাতে ইহুদীরা সেই দিনের তাদের শত্রুদের উপর শোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে।