Esther 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্রুতগামী রাজকীয় ঘোড়ায় ধাবকেরা বাদশাহ্‌র হুকুমে খুব শীঘ্র দ্রুত যাত্রা করলো এবং সেই হুকুম শূশন রাজধানীতে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার বিশেষ ঘোড়ায় চড়ে সংবাদবাহকেরা রাজার আদেশে তাড়াতাড়ি বের হয়ে গেল। এবং শূশনের দুর্গেও সেই আদেশ জানানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্রুতগামী রাজকীয় বাহনারূঢ় ধাবকগণ রাজার আজ্ঞায় ত্বরিত ও প্রবর্ত্তিত হইয়া যাত্রা করিল, এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রদত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্রুতগামী রাজকীয় অশ্বে ধাবকগণ রাজার আজ্ঞায় খুব ত্বরিত ও প্রবর্তিত হইয়া যাত্রা করিল, এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রদত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার বিশেষ ঘোড়ায় চড়ে সংবাদ বাহকেরা রাজার আদেশে তাড়াতাড়ি বের হয়ে গেল। শূশনের দুর্গেও সেই আদেশ জানানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র বিশেষ ঘোড়ায় চড়ে সংবাদ বাহকেরা বাদশাহ্‌র হুকুমে তাড়াতাড়ি বের হয়ে গেল। সুসার কেল্লায়ও সেই হুকুম জানানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে দ্রুতগামী অশ্বের আরোহীরা রওনা হয়ে গেল। এই আদেশ রাজধানী শুশনে ঘোষণা করে জনসাধারণকে জানানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহকরা রাজার নির্দেশে রাজার ঘোড়ায় চড়ে দ্রুত যাত্রা করল কারণ রাজা তাদের তাড়াতাড়ি যাবার জন্য আদেশ দিলেন| নির্দেশটি রাজধানীতেও টাঙিয়ে দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দ্রুতগামী রাজকীয় ঘোড়ায় চড়ে সংবাদ বাহকেরা রাজার আদেশে তাড়াতাড়ি বের হয়ে গেল। শূশনের দুর্গেও সেই আদেশ জানানো হল।