Esther 8:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রতি দেশে ও প্রতি নগরে যে কোন স্থানে বাদশাহ্‌র ঐ ডিক্রি ও হুকুম উপস্থিত হল সেই স্থানে ইহুদীদের আনন্দ, আমোদ, ভোজ ও সুখের দিন হল। আর দেশীয় জাতিগুলোর অনেক লোক ইহুদী-মতালম্বী হল, কেননা ইহুদীদের থেকে তাদের ত্রাস উৎপন্ন হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি রাজ্যে ও নগরে যেখানে যেখানে রাজার ফরমান গেল সেখানকার ইহুদিদের মধ্যে প্রসন্নতা, আমোদ, ভোজ ও আনন্দের দিন হল। আর অন্যান্য জাতির অনেক লোক ইহুদি হয়ে গেল, কারণ তারা ইহুদিদের থেকে তাদের ত্রাস জন্মেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিপ্রদেশে ও প্রতিনগরে যে কোন স্থানে রাজার ঐ বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল, সেই স্থানে যিহূদীদের আনন্দ, আমোদ, ভোজ ও সুখের দিন হইল। আর দেশীয় জাতি সকলের অনেক লোক যিহূদি-মতাবলম্বী হইল, কেননা যিহূদীদের হইতে তাহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতি প্রদেশে ও প্রতি নগরে যে কোন স্থানে রাজার ঐ বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল, সেই স্থানে যিহূদীদের আনন্দ, আমোদ, ভোজ ও সুখের দিন হইল। আর দেশীয় জাতি সকলের অনেক লোক যিহূদী-মতাবলম্বী হইল, কেননা যিহূদীদের হইতে তাহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি বিভাগে ও শহরে যেখানে যেখানে রাজার আদেশ গেল সেখানকার যিহূদীদের মধ্যে আনন্দপূর্ণ উৎসব হল। অন্যান্য জাতির অনেক লোক যিহূদী হয়ে গেল, কারণ তারা যিহূদীদের ভয় করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি বিভাগে ও শহরে যেখানে যেখানে বাদশাহ্‌র হুকুম গেল সেখানকার ইহুদীদের মধ্যে আনন্দপূর্ণ উৎসব হল। অন্যান্য জাতির অনেক লোক ইহুদী হয়ে গেল, কারণ তারা ইহুদীদের ভয় করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিটি প্রদেশে এবং শহরে যেখানে যেখানে রাজার ঘোষণাপত্র পাঠ করা হল সেখানেই ইহুদীদের ভোজ ও আনন্দোৎসব অনুষ্ঠিত হল। সেই সময়ে ইহুদীদের ভয়ে অন্যান্য বহু জাতির মানুষ ইহুদীধর্ম গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি প্রদেশ, প্রতিটি নগরে রাজার নির্দেশ পৌঁছনোর সঙ্গে সঙ্গে প্রতিটি ইহুদী পরিবার খুশী হয়ে উঠল| তারা উৎসব ও ভোজসভার তোড়জোড় শুরু করে দিল| ইহুদীদের ভয়ে অন্য অনেকে ইহুদী হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকটি বিভাগে ও শহরে যেখানে যেখানে রাজার আদেশ গেল সেখানকার ইহুদীদের মধ্যে আনন্দপূর্ণ উৎসব হল। অন্যান্য জাতির অনেক লোক যিহূদী হয়ে গেল, কারণ ইহুদীদের কাছ থেকে তাদের ত্রাস উত্পন্ন হয়েছিল।