Esther 8:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটবে, তা দেখে আমি কিভাবে সহ্য করতে পারি? আর আমার জ্ঞাতি ও আত্মীয়দের বিনাশ দেখে কিভাবে সহ্য করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমার লোকদের বিপর্যয় দেখে আমি কি করে সহ্য করব? আমার পরিবারের ধ্বংস দেখে আমি কি করে সহ্য করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটিবে, তাহা দেখিয়া আমি কিরূপে সহ্য করিতে পারি? আর আপন জ্ঞাতি কুটুম্বের বিনাশ দেখিয়া কিরূপে সহ্য করিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটিবে, তাহা দেখিয়া আমি কিরূপে সহ্য করিতে পারি? আর আপন জ্ঞাতি কুটুম্বের বিনাশ দেখিয়া কিরূপে সহ্য করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জাতি ও আমার আপন লোকদের উপর সর্বনাশ নেমে আসবে তা দেখে আমি কেমন করে সহ্য করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জাতি ও আমার আপন লোকদের উপর সর্বনাশ নেমে আসবে তা দেখে আমি কেমন করে সহ্য করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমার স্বজাতির উপর এই বিপর্যয় নেমে আসে, আমার স্বজনেরা যদি মারা যায় তাহলে এ আমি কি করে সহ্য করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার পক্ষে আমার স্বজাতিদের এই নৃশংস হত্যাকাণ্ড দেখা সম্ভব নয় বলেই আমি মহারাজের কাছে এই একান্ত মিনতি করছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার জাতি ও আমার নিজের লোকদের উপর সর্বনাশ নেমে আসবে তা দেখে আমি কেমন করে সহ্য করব?”